8:14 am, Monday, 2 November 2026

শেরপুরের শ্রীবরদীতে সাংবাদিকের নামে দেয়া মিথ্যা হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : 09:00:54 pm, Saturday, 12 July 2025
  • 95 Time View

মোঃ বিল্লাল হোসেন, শেরপুরঃ শেরপুরের শ্রীবরদীতে কর্মরত কাজী আবু সাইদ দিনারের নামে দায়ের করা মিথ্যা হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ জুলাই) দুপুরে শ্রীবরদী উপজেলা সদরের মেইন সড়কে উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। আধঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন শ্রীবরদীর সভাপতি এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শ্রীবরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তারেক মুহাম্মদ আব্দুল্লাহ রানা, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মঞ্জরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রুবেল,মডেল প্রেসক্লাবের সভাপতি মাসুদুর রহমান মাসুদ,সিনিয়র সাংবাদিক এমআরটি মিন্টু, সাংবাদিক জাকির হোসেন প্রমুখ।

বক্তার বলেন, গত ২৫ এপ্রিল শুক্রবার বিকালে রানিশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা বানিয়াপাড়া গ্রামে মাসুম বিল্লাহ ও ইউছুব মিয়ার মধ্যে পূর্ব শত্রুতার জের ধরে দু্‌’পক্ষের মধ্যে এক সংঘর্ষ হয়। এতে ইউছুব মিয়া গুরুতরভাবে আহত হয়।

আহত ইউছুব মিয়াকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ৩ দিনপর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এব্যাপারে নিহত ইউছুব মিয়ার মেয়ে কল্পনা বেগম বাদি হয়ে মাসুম বিল্লাহসহ ৯ জনকে আসামী করে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করা হয়। বক্তারা আরও বলেন ওই মামলায় মাসুম বিল্লাহ’র বড় ভাই দৈনিক মানবজমিনের শ্রীবরদী প্রতিনিধি কাজী আবু সাইদ দিনারকে ৬ নং আসামি করা হয়। বক্তাদের অভিযোগ ঘটনার সময় সাংবাদিক কাজী আবু সাইদ দিনার গাজীপুরে ছিলেন।

সঠিক তদন্তে ও সিডি আর পরীক্ষার মাধ্যমে তা প্রমানিত হবে বলে সাংবাদিক নেতারা জানান। সাংবাদিক নেতারা আবু সাইদ দিনারের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। অপর দিকে কল্পনা বেগম বাদি সাংবাদিক আবু সাইদ ঘটনার সময় ঘটনাস্থলেই ছিলেন। শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার জাহিদের সাথে কথা হলে তিনি বলেন মামলার চার্জশীটে শতভাগ স্বচ্ছতা অবলম্বন করা হবে। ঘটনার সাথে জরিত না থাকলে কারো নামে চার্জশিট দেয়া হবে না। বিষয়টি তিনি দেখবেন বলে জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

শেরপুরের শ্রীবরদীতে সাংবাদিকের নামে দেয়া মিথ্যা হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

Update Time : 09:00:54 pm, Saturday, 12 July 2025