
মনুষ্যত্ব আজ কোথায়
—————————–
চৌদ্দশ বছর কেটে গেল, তবুও পশুত্ব গেল না!
চাই চাই চাই আরো চাই,,,
শতকোটি প্রাণ ধূলোয় মিশে যায়।
অবলা শিশুর চিৎকারে কি তোমার বুক একটুও কাঁপেনি?
এই বিভেদ বেড়াজালে মনুষ্যত্ব আজ বিলীন হাওয়া….
মানুষের প্রাণ বুঝি আজ তুচ্ছ শিশির কণা!
ক্ষমতার দাপটে উড়িয়ে দেয়া ইচ্ছের রাশি,,,,
এ অবনী আজ সেজেছে এক তান্ডব লীলায়,
যেথায় মানুষ আছে মনুষ্যত্ব নাই।
মনুষ্যত্বের বড় অভাব….
মানব রূপে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না।
আজ সকল অনাচার যেন নিত্য দিনের চিত্ত।
মনুষ্যত্বের শ্রেষ্ঠত্ব হারায়,
এ যেন ইতর প্রাণীর ক্ষীণ।
এই গোলাটে বেলায়,,
মনুষ্যত্বের অস্তিত্ব যেন বড় বিস্ময়কর…..
মনুষ্যত্ব আজ কোথায়?
এই ভোগের নেশায় বোঝি,
হারিয়ে গেছে অজানা প্রিয়?
ফিলিস্তিন এর শিশু এবং সামাজিক অনাচারের প্রেক্ষাপটে এই কবিতাটি লেখা।
Reporter Name 











