6:08 am, Monday, 2 November 2026

স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন তানজিনা ফেরদৌসী

  • Reporter Name
  • Update Time : 04:45:38 am, Sunday, 12 October 2025
  • 842 Time View

স্টাফ রিপোর্টার: স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৪ পেয়েছেন সফল নারী উদ্যোক্তা তানজিনা ফেরদৌসী। গত ৪ অক্টোবর শনিবার রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত কেন্দ্রীয় কচিকাঁচা অডিটোরিয়ামে মানবাধিকার প্রতিদিনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান ও জমকালো আয়োজনের অনুষ্ঠানে তিনি এই সম্মাননা পান।

তানজিনা ফেরদৌসী কম্পিউটার সাইন্সে post graduate করেন এবং এশিয়ান ইউনিভার্সিটি থেকে ইসলামিক স্টাডিজে মাস্টার্স করেন। একটি স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইটি অফিসার হিসেবে চাকুরী করেন ১৪ বছর।

তার কৃষি উদ্যোক্তা হওয়ার পেছনে সবার আগে তিনি তার বাবার থেকে অনুপ্রাণিত হন। তার বাবা একজন কৃষি কর্মকর্তা ছিলেন।

তানজিনা ফেরদৌসী বলেন, আমি চাকুরী ছেড়ে দিয়ে উদ্যোক্তা হব সিদ্ধান্ত নিয়ে গ্রামে চলে আসি। গ্রামে এসে প্রথমে গরুর খামার শুরু করি এবং পাশাপাশি পুকুরে মাছ চাষ করি। এক্ষেত্রে আমার স্বামী আমাকে সহযোগিতা ও অনুপ্রেরণা যুগিয়েছেন। পরবর্তীতে আমি মনে করি কৃষি নিয়ে কাজ করব সেটা হবে আধুনিক কৃষি। সাধারণ কৃষক ভাইয়েরা সনাতন পদ্ধতিতে কৃষি কাজ করেন।

আমি আধুনিক পদ্ধতিতে কৃষিকাজ করব। সেই সময় আমি বিভিন্ন ইউটিউব চ্যানেলে আধুনিক কৃষির ভিডিও দেখি। পরবর্তীতে একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে আধুনিক কৃষির উপর একটা প্রশিক্ষণ নিয়ে মালচিং পদ্ধতিতে এ প্যাটার্ন এবং ইউ প্যাটার্ন মাচা দিয়ে বিভিন্ন প্রকারের উচ্চ মূল্যের সবজি উৎপাদন শুরু করি। প্রথমে ১০ শতক জমিতে মরিচ চাষ করি এবং সফল হই। সেখানে আমি খরচ ছাড়া ৬০ হাজার টাকা লাভ করি। এরপর টমেটো চাষ করি হ্যাঁ সেখানেও খরচ ছাড়া মোটামুটি আমার ১ লাখ টাকা লাভ আসে।

আমি ক্যাপসিকাম চাষ করি সেখানে আমার মোটামুটি তিরিশ হাজার টাকার মত খরচ হয়েছিল আমি দেড় লাখ টাকার ক্যাপসিকাম বিক্রি করি। বর্তমানে আমি চার বিঘা জমিতে বিভিন্ন ধরনের সবজির আবাদ করতেছি সেখানে তরমুজ করলা শসা টমেটো বেগুন বিটরুট লেটুস পাতা মুলা কুয়াশ শিম বরবটি বিভিন্ন ধরনের সবজি চাষ করছি। ফেরোমোন ফাঁদ হলুদ কার্ড ব্যাবহার করি এবং জৈব বালাইনাশক ব্যবহার করি। একটি পরিবেশ বান্ধব প্রযুক্তি। বর্তমান বিশ্বের অন্যতম পরিবেশ বান্ধব পোকা দমন পদ্ধতি হচ্ছে সেক্স ফেরোম্যান ট্রাপ। এটা ব্যবহারের মাধ্যমে পোকা দমন হয়।

তানজিনা ফেরদৌসী একজন সফল নারীর নাম। যিনি একজন নারী হয়ে কাজকে অনুপ্রেরণা আর সফলতার চাবিকাঠি মনে করেন। তার মতো করে উৎসাহ নিয়ে নারীরা এগিয়ে আসবেন বলে তিনি আহবান জানান।

স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান অনুষ্ঠানের জমকালো আয়োজনের বিশাল মঞ্চে তিনি তার অনুভূতি ও সফলতার কথাগুলো এভাবেই বলেছিলেন- যা পিছিয়ে পড়া নারীদের উৎসাহ আর অনুপ্রেরণা যোগাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন তানজিনা ফেরদৌসী

Update Time : 04:45:38 am, Sunday, 12 October 2025