12:18 pm, Monday, 2 November 2026

অভয়নগরে আতিয়ার মোস্তারী ফাউণ্ডেশনের বৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা ও বৃত্তিপ্রদান

  • Reporter Name
  • Update Time : 01:41:20 pm, Saturday, 17 February 2024
  • 33 Time View

আমিনুর রহমান : অভয়নগরে প্রতিবছরের ন্যায় এবারও আতিয়ার মুস্তারী ফাউণ্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের সকল প্রাথমিক ও কেজি স্কুলের ৫ ম শ্রেনীর ছাত্র ছাত্রীদের মধ্যে এ (বৃত্তি) পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে ।

আতিয়ার মুস্তারী ফাউণ্ডেশনের প্রতিষ্ঠাতা ও সান ট্রাস্টের পরিচালক মহসিন রহমান এর পৃষ্ঠপোষকতায় ৩ ডিসেম্বর রবিবার সকালে ইউনিয়নের আদিলপুর বিভাগ্দী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ব্যবস্থাপক বাপ্পি নন্দী বলেন,এবছর ইউনিয়নের ১২ টি প্রাথমিক ও কেজি স্কুলের ৫৯ জন পরীক্ষায় অংশ গ্রহন করে। তিনি আরো বলেন,ইউনিয়নে ৫ জনকে ট্যালেন্টপুলে এবং সাবেক ১,২ ও ৩ নং ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ডে ৩ জন করে ৯ জনকে সাধারণ গ্রেডসহ মোট ১৪ জনকে বৃত্তি দেওয়া হয়। ট্যালেণ্টপুলে বৃত্তি প্রাপ্ত প্রত্যেককে ২ হাজার টাকা এবং সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্ত প্রত্যেককে ১ হাজার ৫ শত টাকা করে বৃত্তি দেয়া হয়।

১৫ ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকাল তিনটায় বাঘুটিয়া ইউনিয়নের আদিলপুর বিভাগ্দী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভপতি তুষার কান্তি বিশ্বাসের সভাপতিত্বে শিক্ষক শিশির বর্মনের সঞ্চালনায় সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আতিয়ার মুস্তারী ফাউণ্ডেশনের পৃষ্ঠপোষক সান ট্রাস্টের পরিচালক বিশিষ্ট সমাজসেবক মহসিন রহমান।

আমন্ত্রিত অতিথি ছিলেন অভয়নগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কাশেম। বিশেষ অতিথি ছিলেন অভয়নগর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান, বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ তৈয়েবুর রহমান, পল্লীমঙ্গল আদর্শ কলেজের অধ্যক্ষ খায়রুল বাশার,প্রাক্তন প্রধান শিক্ষক প্রশান্ত কুমার হোড়,উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক অর্জুন সেন, সমাজসেবক সরদার রবিউল ইসলামসহ ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ ও অভিভাবকগণ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

অভয়নগরে আতিয়ার মোস্তারী ফাউণ্ডেশনের বৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা ও বৃত্তিপ্রদান

Update Time : 01:41:20 pm, Saturday, 17 February 2024