
আমিনুর রহমান : অভয়নগরে প্রতিবছরের ন্যায় এবারও আতিয়ার মুস্তারী ফাউণ্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের সকল প্রাথমিক ও কেজি স্কুলের ৫ ম শ্রেনীর ছাত্র ছাত্রীদের মধ্যে এ (বৃত্তি) পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে ।
আতিয়ার মুস্তারী ফাউণ্ডেশনের প্রতিষ্ঠাতা ও সান ট্রাস্টের পরিচালক মহসিন রহমান এর পৃষ্ঠপোষকতায় ৩ ডিসেম্বর রবিবার সকালে ইউনিয়নের আদিলপুর বিভাগ্দী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ব্যবস্থাপক বাপ্পি নন্দী বলেন,এবছর ইউনিয়নের ১২ টি প্রাথমিক ও কেজি স্কুলের ৫৯ জন পরীক্ষায় অংশ গ্রহন করে। তিনি আরো বলেন,ইউনিয়নে ৫ জনকে ট্যালেন্টপুলে এবং সাবেক ১,২ ও ৩ নং ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ডে ৩ জন করে ৯ জনকে সাধারণ গ্রেডসহ মোট ১৪ জনকে বৃত্তি দেওয়া হয়। ট্যালেণ্টপুলে বৃত্তি প্রাপ্ত প্রত্যেককে ২ হাজার টাকা এবং সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্ত প্রত্যেককে ১ হাজার ৫ শত টাকা করে বৃত্তি দেয়া হয়।
১৫ ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকাল তিনটায় বাঘুটিয়া ইউনিয়নের আদিলপুর বিভাগ্দী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভপতি তুষার কান্তি বিশ্বাসের সভাপতিত্বে শিক্ষক শিশির বর্মনের সঞ্চালনায় সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আতিয়ার মুস্তারী ফাউণ্ডেশনের পৃষ্ঠপোষক সান ট্রাস্টের পরিচালক বিশিষ্ট সমাজসেবক মহসিন রহমান।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com