5:00 pm, Monday, 2 November 2026

সীতাকুণ্ড স্রাইন কমিটির নির্বাচন অনুষ্ঠিত : সভাপতি-শ্যামল দত্ত, সাঃ সম্পাদক-চন্দন দাশ

  • Reporter Name
  • Update Time : 02:27:20 pm, Sunday, 4 February 2024
  • 66 Time View

রাফি চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) থেকে : সনাতন ধর্মালম্বীদের ঐতিহ্যবাহী তীর্থ স্হান সীতাকুণ্ড স্রাইন কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে দৈনিক ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত সভাপতি ও চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক সম্পাদক অ্যাডভোকেট চন্দন দাশ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন।

কমিটির নির্বাচিত অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট অপূর্ব কুমার ভট্টাচার্য,সহ-সভাপতি অ্যাডভোকেট তাপস রক্ষিত, সহ-সম্পাদক প্রণব কুমার দে, সুব্রত চক্রবর্তী ও সৌমিত্র চক্রবর্তী।

চলতি সপ্তাহে চট্টগ্রাম জেলা জজ এর সম্মেলন কক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন চট্টগ্রাম (১ম) আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ মো.খায়রুল আমিন।

এছাড়াও নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন চট্টগ্রামের ( রাঙ্গুনিয়া) সিনিয়র সহকারী জজ ও স্রাইন কমিটির সদস্য মিসেস জয়ন্তী রানী রায়,কক্সবাজারের সিনিয়র সহকারী জজ ও স্রাইন কমিটির সদস্য মিসেস মৈত্রী ভট্টাচার্য ।

প্রধান নির্বাচন কমিশনার চট্টগ্রাম (১ম) আদালতের যুগ্ন জেলা ও দায়রা জজ মো. খায়রুল আমিন জানান, নির্বাচনে দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত সভাপতি ও অ্যাডভোকেট চন্দন দাশ সম্পাদক সহ অন্যান্যরা নির্বাচিত হয়েছে। নির্বাচিত এ কমিটি ১৬ জানুয়ারী ২০২৪ থেকে ১৫ জানুয়ারী ২০২৯ সাল পর্যন্ত মোট পাঁচ বছর দায়িত্ব পালন করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

সীতাকুণ্ড স্রাইন কমিটির নির্বাচন অনুষ্ঠিত : সভাপতি-শ্যামল দত্ত, সাঃ সম্পাদক-চন্দন দাশ

Update Time : 02:27:20 pm, Sunday, 4 February 2024