
রাফি চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) থেকে : সনাতন ধর্মালম্বীদের ঐতিহ্যবাহী তীর্থ স্হান সীতাকুণ্ড স্রাইন কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে দৈনিক ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত সভাপতি ও চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক সম্পাদক অ্যাডভোকেট চন্দন দাশ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন।
কমিটির নির্বাচিত অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট অপূর্ব কুমার ভট্টাচার্য,সহ-সভাপতি অ্যাডভোকেট তাপস রক্ষিত, সহ-সম্পাদক প্রণব কুমার দে, সুব্রত চক্রবর্তী ও সৌমিত্র চক্রবর্তী।
চলতি সপ্তাহে চট্টগ্রাম জেলা জজ এর সম্মেলন কক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন চট্টগ্রাম (১ম) আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ মো.খায়রুল আমিন।
এছাড়াও নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন চট্টগ্রামের ( রাঙ্গুনিয়া) সিনিয়র সহকারী জজ ও স্রাইন কমিটির সদস্য মিসেস জয়ন্তী রানী রায়,কক্সবাজারের সিনিয়র সহকারী জজ ও স্রাইন কমিটির সদস্য মিসেস মৈত্রী ভট্টাচার্য ।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com