1:25 pm, Monday, 2 November 2026

পটুয়াখালীর গলাচিপায় তরমুজ খেত থেকে চিত্রা হরিণ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : 07:35:42 pm, Thursday, 21 December 2023
  • 27 Time View

মোঃ সুমন খান,গলাচিপা প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় তরমুজ খেত থেকে দুটি চিত্রা হরিণ উদ্ধার করা হয়েছে। গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের একটি তরমুজ খেত থেকে বনবিভাগের লোকজন বুধবার সকালে হরিণ দুটি উদ্ধার করেছেন। স্থানীয় সূত্রে জানা যায় চরবিশ্বাস ইউনিয়নের চর আগস্তি গ্রামের সেলিম সরদারের বাড়ী সংলগ্ন তরমুজ খেতে হরিনদুটি তরমুজের চারা খাচ্ছিলো।

স্থানীয় লোকজন তা দেখতে পেয়ে বনবিভাগের লোকদের খবর দিলে ফরেস্ট ক্যাম্পের লোকজন দ্রুত ঘটনা স্থলে এসে হরিন দুটিকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসেন। এদিকে বনের হরিণ লোকালয়ে দেখতে পেয়ে আশে পাশের স্থানীয় লোকজন সেখানে ভিড় করেন।

লোকজনের ধরণা চর আগস্তির পাশে তেতুলিয়া নদীর ঐ পারে বড় চরবাংলা থেকে হয়তো হরিণ দুটি চর আগস্তি লোকালয়ে এসে পরেছে।বন বিভাগের গলাচিপা রেঞ্জ কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন ঘটনাটি উপজেলা নির্বাহী অফিসার ও বনবিভাগের উপকূলীয় বন কর্মকর্তাকে জানালে তাদের নির্দেশে গলাচিপা উপজেলার প্রাণি সম্পদ কার্যালয়ের চিকিৎসক ঘটনাস্থলে আসেন।

গলাচিপার ইউএনও মহিউদ্দিন আল হেলাল দৈনিক ঢাকা প্রতিনিধিকে জানান খবর পেয়ে হরিণ দুটিকে উদ্ধার করা হয়েছে এবং ইতিমধ্যে চিকিৎসক প্রেরণ করা হয়েছে। হরিণ দুটিকে সুস্থ্য করে বনে অবমুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

পটুয়াখালীর গলাচিপায় তরমুজ খেত থেকে চিত্রা হরিণ উদ্ধার

Update Time : 07:35:42 pm, Thursday, 21 December 2023