
মোঃ সুমন খান,গলাচিপা প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় তরমুজ খেত থেকে দুটি চিত্রা হরিণ উদ্ধার করা হয়েছে। গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের একটি তরমুজ খেত থেকে বনবিভাগের লোকজন বুধবার সকালে হরিণ দুটি উদ্ধার করেছেন। স্থানীয় সূত্রে জানা যায় চরবিশ্বাস ইউনিয়নের চর আগস্তি গ্রামের সেলিম সরদারের বাড়ী সংলগ্ন তরমুজ খেতে হরিনদুটি তরমুজের চারা খাচ্ছিলো।
স্থানীয় লোকজন তা দেখতে পেয়ে বনবিভাগের লোকদের খবর দিলে ফরেস্ট ক্যাম্পের লোকজন দ্রুত ঘটনা স্থলে এসে হরিন দুটিকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসেন। এদিকে বনের হরিণ লোকালয়ে দেখতে পেয়ে আশে পাশের স্থানীয় লোকজন সেখানে ভিড় করেন।
লোকজনের ধরণা চর আগস্তির পাশে তেতুলিয়া নদীর ঐ পারে বড় চরবাংলা থেকে হয়তো হরিণ দুটি চর আগস্তি লোকালয়ে এসে পরেছে।বন বিভাগের গলাচিপা রেঞ্জ কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন ঘটনাটি উপজেলা নির্বাহী অফিসার ও বনবিভাগের উপকূলীয় বন কর্মকর্তাকে জানালে তাদের নির্দেশে গলাচিপা উপজেলার প্রাণি সম্পদ কার্যালয়ের চিকিৎসক ঘটনাস্থলে আসেন।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com