11:22 am, Monday, 2 November 2026

০৫ মাসের বকেয়া বেতনের দাবীতে বাংলাদেশ রেলওয়ের গেট কিপারদের মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : 12:36:54 pm, Tuesday, 14 November 2023
  • 44 Time View

রতন কুমার রায়,স্টাফ রির্পোটার: আজ ১৪ই নভেম্বর ২০২৩ ইং রোজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় সময় থেকে ঢাকা রেল ভবনের সামনে, বাংলাদেশ রেলওয়ের লেভেল ক্রসিং গেট সমূহের, ১৫০৫ জন গেট কিপার চাকুরী রাজস্ব করণের দাবিতে মানববন্ধনে অংশগ্রহণ করেন।

গেইট কিপারদের দাবী অতিদ্রুত তাদের চাকুরী রাজস্ব করণ করতে হবে ও ০৫ মাসের বকেয়া বেতন পরিশোধ করতে হবে।গেইট কিপাররা বলেন বাংলাদেশ রেলওয়ের মান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় নিয়োগ প্রাপ্ত অস্হায়ী গেইট কিপারগণ ০৬ বছর যাবৎ ১৪,৪৫০/ টাকায় একই বেতনে কাজ করে আসছেন। তারা বলেন ২০১৮ সালে – সকল কোটা সংরক্ষণ করে যথাযথ সরকারি নিয়মানুযায়ী – বাংলাদেশ রেলওয়ে লেভেল ক্রসিং গেট গুলোতে, পূর্বাঞ্চলে ১০৩৮ ও পশ্চিমাঞ্চলে- ৮৫১ জন কে নিয়োগ প্রদান করেন রেলপথ মন্ত্রণালয়।

তার মধ্যে মুক্তিযোদ্ধার সন্তান রয়েছে ৫৫০ জন, নারী গেইট কিপার রয়েছে ২৩০ জন ও রেলপোষ্যর সন্তান রয়েছে। ২০১৯ সালের ১৭ নভেম্বর একনেক সভায় মাননীয় প্রধানমন্ত্রী জন নেত্রী শেখ হাসিনা বলেছিলেন,, অস্থায়ী গেইট কিপারদের চাকুরী যেন দ্রুত স্থায়ী করন করা হয়।কিন্তু, রেলপথ মন্ত্রণালয় দীর্ঘ ০৬ বছর যাবত টালবাহানা করেই যাচ্ছে, যার কারনে ১৫০৫ জন অসহায় গেইট কিপারদের ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হচ্ছে।

তারা বলেন প্রকল্প গেটই কিপারদের চাকুরী রাজস্ব ব্যস্তবায়নের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহন করতে হবে। গেইট কিপার রা বলেন আমাদের চাকুরী রাজস্ব করণ ঘোষনা না আসা পর্যন্ত আমরা রেলভবন ঘেরাও করে আন্দোলন চালিয়ে যাব, আমরা বিগত দিনে ১৭ দিন অনশন করে ছিলাম, ফলে মাননীয় প্রধানমন্ত্রী জন নেএী শেখ হাসিনা ও মহামান্য রাষ্টপতি বিশেষ প্রণোদনা দেয় এবং লিখিত স্বাক্ষর করে রেলপথ মন্ত্রনালয় কে নির্দেশনা প্রদান করেন, রেলপথ মন্ত্রণালয় চলতি বছর ১০ মে প্রকল্পের গেইট কিপারদের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে পূনরায় অভিজ্ঞা সনদ চেয়ে আবেদন পত্র গ্রহণ করেন, রেলপথ মন্ত্রনালয় নিয়োগের কা্র্যক্রম সর্ম্পন না করে টালবাহানা করেই যাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

০৫ মাসের বকেয়া বেতনের দাবীতে বাংলাদেশ রেলওয়ের গেট কিপারদের মানববন্ধন

Update Time : 12:36:54 pm, Tuesday, 14 November 2023