10:22 am, Monday, 2 November 2026

কয়রায় নির্মাণের পাঁচ দিন পরেই উঠে যাচ্ছে সড়কের পিচ ঢালাই

  • Reporter Name
  • Update Time : 10:21:50 pm, Tuesday, 14 November 2023
  • 51 Time View

কয়রা(খুলনা)প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলা সদরে গোবরা সড়কের এক কিলোমিটার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই উঠে যাচ্ছে পিচ।এ সড়ক নির্মাণের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।

এলাকাবাসীর অভিযোগ পেয়ে নির্মাণ কাজ চলাকালে ভূর্তপূর্ব ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার ভূমি বি.এম তারিক উজ জামান সড়কের কাজ বন্ধ করে দেয়ার পাঁচ দিন পরেই সড়কের পিচ উঠে যাচ্ছে। সরেজমিনে মঙ্গলবার গিয়ে দেখা গেছে, এক কিলোমিটার সড়কের মধ্যে চার ভাগের এক ভাগ রাস্তায় পিচ ঢালাই দেওয়া হয়েছে।

ঢালাইয়ের তিন দিনের মাথায় রাস্তার পিচ ঢালাই উঠে যাচ্ছে, সরে যাচ্ছে খোয়া। স্থানীয়রা সড়কের পিচ-খোয়া হাত দিয়েই উঠিয়ে ফেলছেন। জানা গেছে, সুমনা এন্টারপাইজের মাধ্যমে ৬৭ লাখ ৫৬ হাজার টাকার মূল্যে গোবরা এলাকার ১ কি.মি সড়ক কাজ জুন ২০২৩ সালে শেষ হওয়ার কথা ছিল।

নির্দিষ্ট সময়ের পরেও সড়কের কাজ শেষ হয়নি। স্থানীয় গোবরা গ্রামের বাসিন্দা তৈমুর হাসান বলেন,রাস্তা নির্মাণকাজ শুরুর পর থেকেই নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠে ঠিকাদারদের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে স্থানীয় লোকজন একাধিকবার ওই ঠিকাদারকে জানালেও তিনি তাদের অভিযোগগুলোকে গুরুত্ব না দিয়ে তাড়াহুড়ো করে কাজ শেষ করেন।

রাস্তার কিছু কাজ শেষ হওয়ার ৫ দিন পর থেকেই পিচ উঠে যাচ্ছে। হালকা যানবাহনের চাপেই উঠে যাচ্ছে রাস্তার পিচ। এলাকাবাসী জানায়, পাঁচ দিন আগে পিচ ঢালাই দেওয়া হয়েছে নতুন এ সড়কটিতে। কিন্তু নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করায় পিচ ঢালাইয়ের পাঁচ দিনের মাথায় উঠে যাচ্ছে পিস। এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

কয়রা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামাল হোসেন বলেন,বিষয়টি আমি জেনেছি।রাস্তা দেখতে প্রকৌশলী ও স্থানীয় ইউপি চেয়ারম্যান কে পাঠিয়েছি, দেখে ব্যবস্থা নেওয়া হবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

কয়রায় নির্মাণের পাঁচ দিন পরেই উঠে যাচ্ছে সড়কের পিচ ঢালাই

Update Time : 10:21:50 pm, Tuesday, 14 November 2023