9:37 am, Monday, 2 November 2026

চকলেটের প্রলোভনে দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণ

  • Reporter Name
  • Update Time : 11:19:20 pm, Saturday, 21 October 2023
  • 37 Time View

তালহা চৌধুরী রুদ্র,চট্টগ্রাম:চট্টগ্রামের ফটিকছড়িতে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত মো. শরিফুল ইসলাম (৪৭) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-০৭।

শুক্রবার (২০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-০৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার। বুধবার (১৮ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার নাজিরহাট পৌরসভার পূর্ব ফরহাদাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত শফিকুল খাগড়াছড়ির গুইমারা উপজেলার আনছার আলীর ছেলে।

র‍্যাব জানায়, অভিযুক্ত শফিকুল ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার টেইলার্সের দোকান করেন। বুধবার ভুক্তভোগী শিশু খেলতে বের হলে অভিযুক্ত শফিকুল চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তার টেইলার্সের দোকানে ডাকে। সেখানে দরজা বন্ধ করে শফিকুল ভুক্তভোগী শিশুর সঙ্গে ধস্তাধস্তি করেন। একপর্যায়ে ভুক্তভোগীর চিৎকার শুনে তার বড় বোন টেইলার্সের দোকানে যান এবং সেখানে গিয়ে ভুক্তভোগীকে ডাকাডাকি করেন। একপর্যায়ে শফিকুল টেইলার্সের দরজা খুলে দিলে ভুক্তভোগী শিশু বেরিয়ে যায়। পরে শিশুটি জানায়, অভিযুক্ত শফিকুল তাকে কোলে বসিয়ে ধর্ষণ করেন।

র‍্যাব-০৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, ওই ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে ফটিকছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করে।মামলার পর কিছুক্ষণের মধ্যে র‍্যাব এ ঘটনার একমাত্র আসামি শফিকুলকে গ্রেপ্তার করে। এরপর আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে ফটিকছড়ি থানায় হস্তান্তর করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

চকলেটের প্রলোভনে দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণ

Update Time : 11:19:20 pm, Saturday, 21 October 2023