
তালহা চৌধুরী রুদ্র,চট্টগ্রাম:চট্টগ্রামের ফটিকছড়িতে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত মো. শরিফুল ইসলাম (৪৭) নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-০৭।
শুক্রবার (২০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-০৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার। বুধবার (১৮ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার নাজিরহাট পৌরসভার পূর্ব ফরহাদাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত শফিকুল খাগড়াছড়ির গুইমারা উপজেলার আনছার আলীর ছেলে।
র্যাব জানায়, অভিযুক্ত শফিকুল ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার টেইলার্সের দোকান করেন। বুধবার ভুক্তভোগী শিশু খেলতে বের হলে অভিযুক্ত শফিকুল চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তার টেইলার্সের দোকানে ডাকে। সেখানে দরজা বন্ধ করে শফিকুল ভুক্তভোগী শিশুর সঙ্গে ধস্তাধস্তি করেন। একপর্যায়ে ভুক্তভোগীর চিৎকার শুনে তার বড় বোন টেইলার্সের দোকানে যান এবং সেখানে গিয়ে ভুক্তভোগীকে ডাকাডাকি করেন। একপর্যায়ে শফিকুল টেইলার্সের দরজা খুলে দিলে ভুক্তভোগী শিশু বেরিয়ে যায়। পরে শিশুটি জানায়, অভিযুক্ত শফিকুল তাকে কোলে বসিয়ে ধর্ষণ করেন।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com