7:26 am, Monday, 2 November 2026

মোহাম্মদ আজিজুল ইসলাম-এর কবিতা “মুক্তি “

  • Reporter Name
  • Update Time : 03:01:08 am, Sunday, 8 October 2023
  • 55 Time View

মুক্তি
মোহাম্মদ আজিজুল ইসলাম
কথায় কথায় চাবুক মারেন গরিব দুঃখীর সারা গায়
আপনারা দেশের হর্তা কর্তা বলেন আপনাদের কে আটকায়?
দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি
পায়না খেতে দিনমজুর
ব্যবসায়ীদের সুবিধা দিয়ে
আমজনতা করেন ফতুর।

মগের মুল্লুক আজব দেশে
বিচার বিভাগ স্বাধীন নাই,
পথের বাঁকে ধর্ষিত নারী
সমাজের ভয়ে মুখ লুকাই।

নিত্য পেটে ক্ষুধার জ্বালা
শিক্ষিত বেকার নাই কামাই,
ঘরভাড়া, বিদ্যুৎ বিল দিয়ে
থাকেনা ঘরে বাজার সদাই।

ইনকামের চেয়ে খরচ বেশি
নিত্য দিনে বাড়ছে ঋণ
জিন্দা থাকতে মরে গেছি
কেউ আমারে দাও কফিন।

সোনার বাংলা স্বাধীন করে
মুক্তিযোদ্ধা পরিবার হয় লাঞ্চিত,
দেশের টাকা পাচার করছেন
জনগণ তাই সুবিধা বঞ্চিত।

রিজার্ভ সিষ্টেম তলানিতে বন্ধ সকল কার্যক্রম
দেশটা এখন দুর্নীতিতে হচ্ছে বিশ্ব চাম্পিয়ন,
বলেন কবে এসব থেকে মুক্তি পাবে
সোনার বাংলা দেশের সতের কোটি জনগণ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

মোহাম্মদ আজিজুল ইসলাম-এর কবিতা “মুক্তি “

Update Time : 03:01:08 am, Sunday, 8 October 2023

মুক্তি
মোহাম্মদ আজিজুল ইসলাম
কথায় কথায় চাবুক মারেন গরিব দুঃখীর সারা গায়
আপনারা দেশের হর্তা কর্তা বলেন আপনাদের কে আটকায়?
দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি
পায়না খেতে দিনমজুর
ব্যবসায়ীদের সুবিধা দিয়ে
আমজনতা করেন ফতুর।

মগের মুল্লুক আজব দেশে
বিচার বিভাগ স্বাধীন নাই,
পথের বাঁকে ধর্ষিত নারী
সমাজের ভয়ে মুখ লুকাই।

নিত্য পেটে ক্ষুধার জ্বালা
শিক্ষিত বেকার নাই কামাই,
ঘরভাড়া, বিদ্যুৎ বিল দিয়ে
থাকেনা ঘরে বাজার সদাই।

ইনকামের চেয়ে খরচ বেশি
নিত্য দিনে বাড়ছে ঋণ
জিন্দা থাকতে মরে গেছি
কেউ আমারে দাও কফিন।

সোনার বাংলা স্বাধীন করে
মুক্তিযোদ্ধা পরিবার হয় লাঞ্চিত,
দেশের টাকা পাচার করছেন
জনগণ তাই সুবিধা বঞ্চিত।

রিজার্ভ সিষ্টেম তলানিতে বন্ধ সকল কার্যক্রম
দেশটা এখন দুর্নীতিতে হচ্ছে বিশ্ব চাম্পিয়ন,
বলেন কবে এসব থেকে মুক্তি পাবে
সোনার বাংলা দেশের সতের কোটি জনগণ।