7:52 pm, Monday, 2 November 2026

চন্দনাইশে সৈয়দ মুহাম্মদ সাবির ও কাশেম শাহ’র আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • Update Time : 10:16:48 am, Friday, 6 October 2023
  • 26 Time View

জাহাঙ্গীর আলম চৌধুরী, চন্দনাইশ (চট্টগ্রাম) থেকে : চন্দনাইশে সৈয়দ মুহাম্মদ সাবির ও কাশেম শাহ’র আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন হয়েছে। আগামী ৭ অক্টোবর দুপুরে উপজেলার সুচিয়া এলাকায় ঈদে মিলাদুন্নবী (দ:) কনফারেন্স ও পাঠানদন্ডী তাহেরীয়া সাবেরিয়া মাদ্রাসা মাঠে মহিলাদের তালিমি জলসা অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন সৈয়দ মুহাম্মদ সাবির শাহ্ ও সৈয়দ মুহাম্মদ কাশেম শাহ্।

সভাপতিত্ব করবেন দক্ষিণ জেলা গাউসিয়া কমিটির সভাপতি মো.কমর উদ্দীন সবুর। কর্মসূচীতে হামদ, নামে রাসূল, গাউছে পাকের শানে রচিত মানকাবাত,মিলাদুন্নবী শীর্ষক আলোচনায় বয়ান, মিলাদ-কিয়াম শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হবে।

কনফারেন্সে উপজেলার ২টি পৌরসভা, ৮টি ইউনিয়ন, পার্শ্ববর্তী সাতকানিয়া, লোহাগাড়া, পটিয়া, আনোয়ারা অঞ্চল থেকে অর্ধ-লক্ষ পুরুষ, মহিলা জমায়েত হবে।

অনুষ্ঠানটি সুচারুরূপে পরিচালনার জন্য ৩১ সদস্য বিশিষ্ট প্রস্তুতি কমিটির পাশাপাশি ২১টি উপ-কমিটি গঠন করা হয়।

৩’শ পুরুষ, ১’শ ৫০ জন মহিলা, ৫০ জন নিরাপত্তা কর্মী, ২০ জন পুলিশ দায়িত্ব পালন করবেন।
কনফারেন্সে সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, হাফেজ মু.আশরাফুজ্জামান আল-কাদেরী, অধ্যক্ষ মাও. হারুনুর রশিদ আশরাফী, অধ্যক্ষ শাহ খলিলুর রহমান নিজামী, এড. মোছাহেব উদ্দিন বখতিয়ারসহ বিভিন্ন আলেমগণ উপস্থিত থেকে তকরির করবেন।

সংবাদ সম্মেলনে এসব তথ্য লিখিত বক্তব্যে পাঠ করেন, কনফারেন্সের আহবায়ক মো. সিরাজুল ইসলাম, উপস্থিত ছিলেন, অধ্যক্ষ শাহ খলিলুর রহমান নিজামী, ভাইস চেয়ারম্যান মাও. সোলাইমান ফারুকী, মো. নজরুল ইসলাম, মোজাম্মেল হক তালুকদার, মোরশেদুল আলম, মাও. আবুল কাশেম আনসারী, জিএম শাহাদাত হোসেন মানিক, সাংবাদিক আরফাত হোসেনসহ নেতৃবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

চন্দনাইশে সৈয়দ মুহাম্মদ সাবির ও কাশেম শাহ’র আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন

Update Time : 10:16:48 am, Friday, 6 October 2023