
জাহাঙ্গীর আলম চৌধুরী, চন্দনাইশ (চট্টগ্রাম) থেকে : চন্দনাইশে সৈয়দ মুহাম্মদ সাবির ও কাশেম শাহ’র আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন হয়েছে। আগামী ৭ অক্টোবর দুপুরে উপজেলার সুচিয়া এলাকায় ঈদে মিলাদুন্নবী (দ:) কনফারেন্স ও পাঠানদন্ডী তাহেরীয়া সাবেরিয়া মাদ্রাসা মাঠে মহিলাদের তালিমি জলসা অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন সৈয়দ মুহাম্মদ সাবির শাহ্ ও সৈয়দ মুহাম্মদ কাশেম শাহ্।
সভাপতিত্ব করবেন দক্ষিণ জেলা গাউসিয়া কমিটির সভাপতি মো.কমর উদ্দীন সবুর। কর্মসূচীতে হামদ, নামে রাসূল, গাউছে পাকের শানে রচিত মানকাবাত,মিলাদুন্নবী শীর্ষক আলোচনায় বয়ান, মিলাদ-কিয়াম শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হবে।
কনফারেন্সে উপজেলার ২টি পৌরসভা, ৮টি ইউনিয়ন, পার্শ্ববর্তী সাতকানিয়া, লোহাগাড়া, পটিয়া, আনোয়ারা অঞ্চল থেকে অর্ধ-লক্ষ পুরুষ, মহিলা জমায়েত হবে।
অনুষ্ঠানটি সুচারুরূপে পরিচালনার জন্য ৩১ সদস্য বিশিষ্ট প্রস্তুতি কমিটির পাশাপাশি ২১টি উপ-কমিটি গঠন করা হয়।
৩’শ পুরুষ, ১’শ ৫০ জন মহিলা, ৫০ জন নিরাপত্তা কর্মী, ২০ জন পুলিশ দায়িত্ব পালন করবেন।
কনফারেন্সে সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, হাফেজ মু.আশরাফুজ্জামান আল-কাদেরী, অধ্যক্ষ মাও. হারুনুর রশিদ আশরাফী, অধ্যক্ষ শাহ খলিলুর রহমান নিজামী, এড. মোছাহেব উদ্দিন বখতিয়ারসহ বিভিন্ন আলেমগণ উপস্থিত থেকে তকরির করবেন।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com