
আজ ঐতিহাসিক ২৬ মার্চ। বাঙালির পরাধীনতার শৃঙ্খল মুক্তির দিন বহু কাঙ্খিত ৫২তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বিশ্বের বুকে মাথা উঁচু করে লাল-সবুজের পতাকা ওড়ানোর দিন। ১৯৭১ সালের ঐতিহাসিক এই দিনে বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয়েছিল। বাঙালী ও বাংলাদেশের ইতিহাসের পৃষ্ঠা রক্তে রাঙিয়ে, আত্মত্যাগের অতুলনীয় মহিমায় দৃষ্টান্ত সৃষ্টি করে উনিশশত একাত্তর সালের এই দিনে যে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল এ দেশের মানুষ, তা দীর্ঘ নয় মাসের মুক্তিযুদ্ধে এক সাগর রক্তের বিনিময়ে ও লক্ষ লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিণিময়ে স্বাধীনতা অর্জন তার চূড়ান্ত পরিণতি। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের সূচনার সেই গৌরব ও অহঙ্কারের দিন। আজ পরম শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী মহাণ বীর সেনানী শহীদদের।
Reporter Name 














