6:51 am, Monday, 2 November 2026

ভালুকার পালগাঁও ওয়ার্ডে ইউপি সদস্য হতে চান বাদল হোসেন

  • Reporter Name
  • Update Time : 12:05:51 am, Friday, 13 June 2025
  • 72 Time View

ভালুকা উপজেলা প্রতিনিধি: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে নির্বাচন করতে চান তরুণ রাজনীতিবিদ ও সমাজ সেবক বাদল হোসেন।

নিঃস্বার্থ সমাজসেবা ও দূর্নীতির বিরুদ্ধে অঙ্গীকার ব্যক্ত করে ৯ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে বাদল হোসেন ওয়ার্ডের সকল ভোটার সহ আপামর জনসাধারনের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন। নিজের প্রার্থিতা ঘোষণার পাশাপাশি এ বিষয়ে গত ঈদুল আজহায় তিনি ৯নং ওয়ার্ড বাসী ও সকল স্তরের জনগণের কাছে সমর্থন ও দোয়া প্রার্থনা করে ওয়ার্ডজুড়ে ঈদ শুভেচ্ছার পোস্টারিংও করেছেন তিনি।

শিক্ষিত এই তরুণ সমাজসেবক বাদল হোসেন জানান,  মাদক ও সন্ত্রাস মুক্ত একটি সুখী-সুন্দর সমাজ বিনির্মানে সর্বপ্রথম ওয়ার্ড পর্যায়ে উন্নয়ন প্রয়োজন। তারই ধারাবাহিকতায় কাচিনা ইউনিয়নের ৯ নং  ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাকে সমর্থন ও ভোট দেওয়ার জন্য ওয়ার্ডবাসীর প্রতি তিনি আহ্বান জানান।

আগামী আসন্ন ইউপি নির্বাচনে জয়যুক্ত হয়ে ৯নং ওয়ার্ডের সুবিধা বঞ্চিত ও অবহেলিত মানুষের সেবা করতে চান।

ওয়ার্ডের উন্নয়নের লক্ষ্যকে সামনে নিয়ে দারিদ্র মুক্ত, সু-শিক্ষাবান্ধব বৈষম্যহীন আদর্শ গ্রাম হিসাবে গড়ে তুলার নিমিত্তে তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউ‌পি মেম্বার পদে প্রার্থীতার ঘোষণা দিয়ে  গ্রামের মুরব্বী, ভাই, বন্ধু, মা-বোনসহ ওয়ার্ডবাসীর নিকট দোয়া ও সমর্থন কামনা করেছেন তিনি।

এসময় সকলের নিকট তাকে সমর্থন দিয়ে ওয়ার্ডবাসী  মেহনতী মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে উন্নয়নের ধারাকে বাস্তবায়ন করার সুযোগ দিতে সকলের প্রতি উদাত্ত আহবান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

ভালুকার পালগাঁও ওয়ার্ডে ইউপি সদস্য হতে চান বাদল হোসেন

Update Time : 12:05:51 am, Friday, 13 June 2025