8:47 am, Monday, 2 November 2026

দাকোপের বাজুয়ায় তরমুজ চাষে ব্যস্ত সময় পার করছে চাষীরা

  • Reporter Name
  • Update Time : 02:39:40 pm, Wednesday, 7 February 2024
  • 44 Time View

মোঃ শামীম হোসেন, দাকোপ (খুলনা) থেকে : খুলনার দাকোপের বাজুয়ার তরমুজ চাষীরা তরমুজ চাষে ব্যস্ত সময় পার করছে।

এলাকা ঘুরে দেখা যায় দাকোপের সকল এলাকায় চলছে তরমুজ চাষের প্রস্তুতি। নারী- পুরুষ সকলেই কাজ করছে সমান তালে। চাষীদের এখন যেন দম ছাড়ারও সময় নাই। এক বুক স্বপ্ন নিয়ে তারা তরমুজ চাষ করে চলেছে।

বাজুয়ার চাঁদ পাড়া এলাকার তরমুজ চাষী কৃষ্ণ পদ মন্ডল জানান, এবার তরমুজ চাষে আমরা পিছিয়ে গেছি। অতি বৃষ্টির কারণে জমি চাষ করা সম্ভব হয়নি মাটি নরম থাকায় তরমুজ চাষের জন্য জমি চাষ করা সম্ভব হয়নি তাই তরমুজ চাষ করতে এবার দেরি হয়ে গেছে।

পশ্চিম বাজুয়ার আমন চাষী সুনিল বাঙ্গাল জানান আমরা কৃষকেরা বড় বিপদে আছি জমিতে চাষাবাদ করতে গিয়ে। তিনি বলেন বাবা চাষাবাদের সময় আমাদের বড় সমস্যায় পড়তে হয়। এলাকার যতো নদী আছে কিছু প্রভাবশালী লোক তাদের ক্ষমতা খাটিয়ে নদীর পানি সরবরাহ করার পথে বাধা সৃষ্টি করছে।

এর ফলে কৃষকেরা তরমুজ চাষ ও ধান চাষের সময় ঠিক মতো পানি চাহিদা মতো পায় না বা বৃষ্টির সময় জমি থেকে অতিরিক্ত পানি নামিয়ে দিতে না পারায় প্রতিবছরই কৃষককে পানি নিয়ে বিপদে পড়তে হচ্ছে। বলি এসব কি হচ্ছে আমাদের কি এভাবে চাষাবাদ করে যেতে হবে।

একই অভিযোগ দিয়ে বলেন, কৈলাশগঞ্জ থেকে দীপক রায় আমাদের কৃষকেরা আর কতো কষ্ট করবে চাষাবাদ করার সময়। তিনি বলেন এক সময় এসব নদী দিয়ে বড় বড় ট্রলার নৌকা চলতো এলাকার সকলে খুব সহজে ও অল্প খরজে তাদের কৃষি পণ্য এই নদী দিয়ে নিয়ে যেত বিভিন্ন মোকামে এখন নদীতে টুনা জাল পেতে ও নদীর দুই কুল মাটি ভরাট করায় এবং বিভিন্ন ভাবে বাঁধা সৃষ্টি করায় নদীর গভীরতা হারিয়ে যাচ্ছে। ফলে কৃষক তাদের চাষাবাদের সময় পড়ছে মহাবিপদে।

তিনি আরো বলেন, এরপর আবার দাকোপের সকল গেট দিয়ে ঠিক মতো পানি সরবরাহ করানো হয় না ফলে কৃষক তার চাহিদা মতো পানি নিতে ও জমি থেকে পানি নামিয়ে দিতে পারে না। যার খেসারত কৃষককে এবারোও দিতে হলো।

মাস খানেক আগে ৪-৫ দিনের ভারী বৃষ্টির সময় জমির পানি সরাতে না পারায় এবারও দাকোপের সকল কৃষকরা জমি ঠিক মতো সময় চাষ করতে পারেনি। জমি বৃষ্টির পানিতে ডুবে যাওয়ায় সকল কৃষকেরা তরমুজ চাষে পিছিয়ে পড়েছে। আবার বাড়তি দাম দিয়ে সার, বীজ কিনতে হচ্ছে এলাকার সকল কৃষককে।

এলাকা ঘুরে একই অভিযোগ পাওয়া যায় কৃষকদের কাছ থেকে পানির সমস্যা। কি তরমুজ চাষ আর কি ধান চাষ তাই এলাকার কৃষকদের দাবি সরকারের যথাযথ কর্তৃপক্ষের কাছে দাকোপের কৃষকদের বাঁচাতে হলে পানির সমস্যার সমাধান করতে হবে নব্যতা হারিয়ে যাওয়া নদীগুলি পুনরায় খনন করে গভীরতা সৃষ্টি করা ও নদী থেকে টুনা জাল অপসারন করে এবং প্রতিটি গেট থেকে যাতে ঠিক মতো পানি সরবরাহ করা হয় সেই দিকে দৃষ্টি দিতে হবে এলাকাবাসীর দাবি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

দাকোপের বাজুয়ায় তরমুজ চাষে ব্যস্ত সময় পার করছে চাষীরা

Update Time : 02:39:40 pm, Wednesday, 7 February 2024