
মোঃ শামীম হোসেন, দাকোপ (খুলনা) থেকে : খুলনার দাকোপের বাজুয়ার তরমুজ চাষীরা তরমুজ চাষে ব্যস্ত সময় পার করছে।
এলাকা ঘুরে দেখা যায় দাকোপের সকল এলাকায় চলছে তরমুজ চাষের প্রস্তুতি। নারী- পুরুষ সকলেই কাজ করছে সমান তালে। চাষীদের এখন যেন দম ছাড়ারও সময় নাই। এক বুক স্বপ্ন নিয়ে তারা তরমুজ চাষ করে চলেছে।
বাজুয়ার চাঁদ পাড়া এলাকার তরমুজ চাষী কৃষ্ণ পদ মন্ডল জানান, এবার তরমুজ চাষে আমরা পিছিয়ে গেছি। অতি বৃষ্টির কারণে জমি চাষ করা সম্ভব হয়নি মাটি নরম থাকায় তরমুজ চাষের জন্য জমি চাষ করা সম্ভব হয়নি তাই তরমুজ চাষ করতে এবার দেরি হয়ে গেছে।
পশ্চিম বাজুয়ার আমন চাষী সুনিল বাঙ্গাল জানান আমরা কৃষকেরা বড় বিপদে আছি জমিতে চাষাবাদ করতে গিয়ে। তিনি বলেন বাবা চাষাবাদের সময় আমাদের বড় সমস্যায় পড়তে হয়। এলাকার যতো নদী আছে কিছু প্রভাবশালী লোক তাদের ক্ষমতা খাটিয়ে নদীর পানি সরবরাহ করার পথে বাধা সৃষ্টি করছে।
এর ফলে কৃষকেরা তরমুজ চাষ ও ধান চাষের সময় ঠিক মতো পানি চাহিদা মতো পায় না বা বৃষ্টির সময় জমি থেকে অতিরিক্ত পানি নামিয়ে দিতে না পারায় প্রতিবছরই কৃষককে পানি নিয়ে বিপদে পড়তে হচ্ছে। বলি এসব কি হচ্ছে আমাদের কি এভাবে চাষাবাদ করে যেতে হবে।
একই অভিযোগ দিয়ে বলেন, কৈলাশগঞ্জ থেকে দীপক রায় আমাদের কৃষকেরা আর কতো কষ্ট করবে চাষাবাদ করার সময়। তিনি বলেন এক সময় এসব নদী দিয়ে বড় বড় ট্রলার নৌকা চলতো এলাকার সকলে খুব সহজে ও অল্প খরজে তাদের কৃষি পণ্য এই নদী দিয়ে নিয়ে যেত বিভিন্ন মোকামে এখন নদীতে টুনা জাল পেতে ও নদীর দুই কুল মাটি ভরাট করায় এবং বিভিন্ন ভাবে বাঁধা সৃষ্টি করায় নদীর গভীরতা হারিয়ে যাচ্ছে। ফলে কৃষক তাদের চাষাবাদের সময় পড়ছে মহাবিপদে।
তিনি আরো বলেন, এরপর আবার দাকোপের সকল গেট দিয়ে ঠিক মতো পানি সরবরাহ করানো হয় না ফলে কৃষক তার চাহিদা মতো পানি নিতে ও জমি থেকে পানি নামিয়ে দিতে পারে না। যার খেসারত কৃষককে এবারোও দিতে হলো।
মাস খানেক আগে ৪-৫ দিনের ভারী বৃষ্টির সময় জমির পানি সরাতে না পারায় এবারও দাকোপের সকল কৃষকরা জমি ঠিক মতো সময় চাষ করতে পারেনি। জমি বৃষ্টির পানিতে ডুবে যাওয়ায় সকল কৃষকেরা তরমুজ চাষে পিছিয়ে পড়েছে। আবার বাড়তি দাম দিয়ে সার, বীজ কিনতে হচ্ছে এলাকার সকল কৃষককে।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com