11:16 am, Monday, 2 November 2026

চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে ২৩ প্রার্থীর মনোনয়ন দাখিল

  • Reporter Name
  • Update Time : 10:15:36 pm, Thursday, 30 November 2023
  • 29 Time View

মোমিন ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে মোট ২৩ জন প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন ও দাখিল করেছেন। এরমধ্যে চাঁপাইনবাবগঞ্জ-১ আসন থেকে ৯ জন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে ৭ জন ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে ৭ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন, রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।

চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে মোট মনোনয়ন ফরম উত্তোলন করেন ২৩ জন প্রার্থী। তাদের সকলেই মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে সাবেক এমপি গোলাম রাব্বানী ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে সাবেক এমপি গোলাম মোস্তফা বিশ্বাস ও সাবেক উপজেলা চেয়ারম্যান খুরশিদ আলম বাচ্চু এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ডা. গোলাম রাব্বানী।

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে মনোনয়ন ফরম উত্তোলন করেন ৯ জন। এরমধ্যে আ.লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ০২ জন। মনোনয়নপত্র দাখিল করেছেন, নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান সাংসদ ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল, স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি গোলাম রাব্বানী (আ.লীগ), সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম (আ.লীগ), জাতীয় পার্টির প্রার্থী অধ্যাপক আফজাল হোসেন, বিএনএফ মনোনীত প্রার্থী নুরুল ইসলাম জেন্টু, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মো. শামসুল হোদা, এনপিপি মনোনীত প্রার্থী আব্দুল হালিম ও জাকের পার্টির মো. আব্দুর রহিম এবং স্বতন্ত্র প্রার্থী মো. শফিকুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ ও দাখিল করেছেন ৭ জন প্রার্থী। তারা হলেন, নৌকার প্রার্থী ও বর্তমান সাংসদ মুহা. জিয়াউর রহমান, স্বতন্ত্র প্রার্থী ও সাবেক এমপি গোলাম মোস্তফা বিশ্বাস (আ.লীগ), স্বতন্ত্র প্রার্থী খুরশিদ আলম বাচ্চু (আ.লীগ), বাংলাদেশ কনগ্রেস আব্দুল্লাহ আল মামুন, জাকের পার্টির মো. মানিক, জাতীয় পার্টির অ্যাড. আব্দুর রশীদ, বিএনএফ মনোনীত আজিজুর রহমান।

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে ৭ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। তারা হলেন, নৌকার প্রার্থী ও বর্তমান সাংসদ আব্দুল ওদুদ, জাতীয় পার্টির মোস্তাফিজুর রহমান মুকুল, বিএনএম মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল মতিন, এনপিপি মো. নাহিদ আহমেদ, স্বতন্ত্র ডা. গোলাম রাব্বানী (আ.লীগ), বিএনএফ মনোনীত কামরুজ্জামান খান ও জাকের পার্টি মনোনীত বাবলু হোসেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে ২৩ প্রার্থীর মনোনয়ন দাখিল

Update Time : 10:15:36 pm, Thursday, 30 November 2023