
মোমিন ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে মোট ২৩ জন প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন ও দাখিল করেছেন। এরমধ্যে চাঁপাইনবাবগঞ্জ-১ আসন থেকে ৯ জন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে ৭ জন ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে ৭ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন, রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।
চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে মোট মনোনয়ন ফরম উত্তোলন করেন ২৩ জন প্রার্থী। তাদের সকলেই মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে সাবেক এমপি গোলাম রাব্বানী ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে সাবেক এমপি গোলাম মোস্তফা বিশ্বাস ও সাবেক উপজেলা চেয়ারম্যান খুরশিদ আলম বাচ্চু এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ডা. গোলাম রাব্বানী।
চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে মনোনয়ন ফরম উত্তোলন করেন ৯ জন। এরমধ্যে আ.লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ০২ জন। মনোনয়নপত্র দাখিল করেছেন, নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান সাংসদ ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল, স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি গোলাম রাব্বানী (আ.লীগ), সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম (আ.লীগ), জাতীয় পার্টির প্রার্থী অধ্যাপক আফজাল হোসেন, বিএনএফ মনোনীত প্রার্থী নুরুল ইসলাম জেন্টু, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মো. শামসুল হোদা, এনপিপি মনোনীত প্রার্থী আব্দুল হালিম ও জাকের পার্টির মো. আব্দুর রহিম এবং স্বতন্ত্র প্রার্থী মো. শফিকুল ইসলাম।
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ ও দাখিল করেছেন ৭ জন প্রার্থী। তারা হলেন, নৌকার প্রার্থী ও বর্তমান সাংসদ মুহা. জিয়াউর রহমান, স্বতন্ত্র প্রার্থী ও সাবেক এমপি গোলাম মোস্তফা বিশ্বাস (আ.লীগ), স্বতন্ত্র প্রার্থী খুরশিদ আলম বাচ্চু (আ.লীগ), বাংলাদেশ কনগ্রেস আব্দুল্লাহ আল মামুন, জাকের পার্টির মো. মানিক, জাতীয় পার্টির অ্যাড. আব্দুর রশীদ, বিএনএফ মনোনীত আজিজুর রহমান।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com