
কবিতা-ধর্মের আগে মানুষ সবাই কলমে-নূরুন্নাহার।হিন্দু বৌদ্ধ মুসলিম মোরা এক প্রভুর সৃষ্টি, ঈর্ষা রেষ আর হানাহানি রেখে দানো সব শুভ দৃষ্টি।
ধর্মের আগে মানুষ তো বটেই হবে মানতে সবার, মহান রবকে ভুলে গেলে ভাই চলবেনা তো আবার
। মানব ধর্মই শ্রেষ্ঠ হয় তা মনে প্রাণে মানো ভাই, তারই শ্রেষ্ঠ আর কিছূই তো এই দুনিয়ায় নাই।
জাতি ও ধর্মের দেওয়াল রেখে চাও যদি তুমি সুখ, বিনিময়ে সুখটার বদলেই বাড়বে তোমার দুখ।
ধর্ম নিয়ে করো বিভেদ সৃষ্টি কোন বইয়েতে লেখা, বিবেক তোমায় দেয়নি মালিক যায়নি কোথাও দেখা।
Reporter Name 











