
মোমিন ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ:উচ্চ আদালতের জামিনে জেল থেকে মুক্তি পেলেন জেলা আওয়ামী লীগ সদস্য ও পৌর মেয়র মুখলেসুর রহমান।
রবিবার (২২ অক্টোবর) বিকেলে উচ্চ আদালতের জামিনের কাগজ জেলা কারাগারে এসে পৌছালে, কারগারের প্রশাসনিক কাজ শেষ করে বিকাল সোয়া পাঁচটার সময় জেলা কারাগার থেকে বের হন মেয়র, মুখলেসুর রহমান।
এসময় কারাগারের বাইরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় জেলগেটে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো রুহুল আমিন, দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম,পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল, জেলা ছাত্র লীগের সভাপতি, ডা. সাইফ জামান আনন্দ, সাধারণ সম্পাদক আশিকুজ্জামান আশিকসহ শ্রমিক লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
পরে ফুলের মালা পরিয়ে মিছিল সহকারে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
Reporter Name 










