6:31 pm, Monday, 2 November 2026

চাঁপাইনবাবগঞ্জে জামিনে কারামুক্ত পৌর মেয়র মুখলেসুর রহমান

  • Reporter Name
  • Update Time : 12:31:38 am, Tuesday, 24 October 2023
  • 22 Time View

মোমিন ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ:উচ্চ আদালতের জামিনে জেল থেকে মুক্তি পেলেন জেলা আওয়ামী লীগ সদস্য ও পৌর মেয়র মুখলেসুর রহমান।

রবিবার (২২ অক্টোবর) বিকেলে উচ্চ আদালতের জামিনের কাগজ জেলা কারাগারে এসে পৌছালে, কারগারের প্রশাসনিক কাজ শেষ করে বিকাল সোয়া পাঁচটার সময় জেলা কারাগার থেকে বের হন মেয়র, মুখলেসুর রহমান।

এসময় কারাগারের বাইরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সময় জেলগেটে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো রুহুল আমিন, দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম,পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল, জেলা ছাত্র লীগের সভাপতি, ডা. সাইফ জামান আনন্দ, সাধারণ সম্পাদক আশিকুজ্জামান আশিকসহ শ্রমিক লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।

পরে ফুলের মালা পরিয়ে মিছিল সহকারে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

উল্লেখ্য, চলতি বছরের ১৯শে এপ্রিল জেলার শিবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর খাইরুল আলম জেম হত্যা মামলার প্রধান আসামী হিসেবে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র এবং জেলা আওয়ামী লীগের সদস্য মো. মোখলেসুর রহমান উচ্চ আদালত থেকে পাওয়া অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষ করে ৬ই জুন চাঁপাইনবাবগঞ্জ জেলা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে গত বৃহস্পতিবার(১৯অক্টোবর) কারাবন্দির ৪ মাস ১৩ দিন পর উচ্চ আদালত থেকে জামিন পেয়ে রোববার কারামুক্ত হলেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জে জামিনে কারামুক্ত পৌর মেয়র মুখলেসুর রহমান

Update Time : 12:31:38 am, Tuesday, 24 October 2023