2:12 pm, Monday, 2 November 2026

গজারিয়ায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

  • Reporter Name
  • Update Time : 09:02:47 pm, Saturday, 7 October 2023
  • 48 Time View

ওসমান গনি, গজারিয়া (মুন্সিগঞ্জ) : গজারিয়ায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলা বালুয়াকান্দী ইউনিয়নের সৌদি প্রবাসী হাজ্বী মোঃ গিয়াসউদ্দিন এর বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘরের আসবাবপত্র খোলা ও আসবাবপত্রে রাখা প্রয়োজনীয় জিনিসপত্র এলোমেলো হয়ে আছে। ১৩ হাজার সৌদি রিয়াল, বাংলাদেশী ৪৫ হাজার টাকাসহ ৫ ভরি স্বর্ণালঙ্কার ও ৬ ভরি রৌপ্যলঙ্কার হারিয়ে নিঃস্ব প্রায় এই পরিবারটি। ঘটনা শুনামাত্রই রাত ৯ টায় গজারিয়া থানা বিট অফিসার দেলোয়ার হোসেন ও তদন্ত অফিসার আখতারুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন বলে জানা যায়। সেইসাথে ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হবে বলেও জানান তারা। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারসহ পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

উল্লেখ্য পারিবারিক কাজে গিয়াসউদ্দিন ও তার পরিবারের সদস্যরা বাহিরে গেলে ফাঁকা বাড়িতে ডাকাতরা দুর্ধর্ষ ডাকাতি করে। বাড়ির সদস্যরা ঘরে ফিরে আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র এলোমেলো দেখতে পেয়ে কান্নাকাটি ও আর্তচিৎকার করে। তাদের আর্তচিৎকারে প্রতিবেশিরা ছুটে আসলে এমন ভয়াবহ ডাকাতির তীব্র নিন্দা জানান সকলে। তবে ডাকাতির এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

গজারিয়ায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

Update Time : 09:02:47 pm, Saturday, 7 October 2023