
ওসমান গনি, গজারিয়া (মুন্সিগঞ্জ) : গজারিয়ায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলা বালুয়াকান্দী ইউনিয়নের সৌদি প্রবাসী হাজ্বী মোঃ গিয়াসউদ্দিন এর বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘরের আসবাবপত্র খোলা ও আসবাবপত্রে রাখা প্রয়োজনীয় জিনিসপত্র এলোমেলো হয়ে আছে। ১৩ হাজার সৌদি রিয়াল, বাংলাদেশী ৪৫ হাজার টাকাসহ ৫ ভরি স্বর্ণালঙ্কার ও ৬ ভরি রৌপ্যলঙ্কার হারিয়ে নিঃস্ব প্রায় এই পরিবারটি। ঘটনা শুনামাত্রই রাত ৯ টায় গজারিয়া থানা বিট অফিসার দেলোয়ার হোসেন ও তদন্ত অফিসার আখতারুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন বলে জানা যায়। সেইসাথে ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হবে বলেও জানান তারা। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারসহ পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com