7:35 am, Monday, 2 November 2026

পাবনা- ৪ আসনের মনোনয়ন প্রত্যাশী এসএম গোলাম মোস্তফা তারা

  • Reporter Name
  • Update Time : 09:33:54 pm, Thursday, 5 October 2023
  • 108 Time View

মামুনুর রহমান, পাবনা: পাবনা- ৪ আসনের মনোনয়ন প্রত্যাশী এসএম গোলাম মোস্তফা তারা। পাবনা ৪ (ঈশ্বরদী আটঘরিয়া) আসনে মনোনয়ন প্রত্যাশা করে প্রার্থী হওয়ার ঘোষনা দিলেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ তাঁতী লীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এডভোকেট এস এম গোলাম মোস্তফা তারা।

(বুধবার) রাত সাড়ে ৮ টায় ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাব মিলনায়তনকক্ষে ঈশ্বরদী – আটঘরিয়া আওয়ামী লীগ ও তাঁতী লীগ কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষনা দেন।

এডভোকেট এস এম গোলাম মোস্তফা তারা স্মার্ট বাংলাদেশ গড়ার রুপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের অভুত উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, বাংলাদেশেের যোগাযোগের রাস্তার উন্নয়ন চিত্র দেখে মনে হবে সিঙ্গাপুরের পুরো রাস্তা বাংলাদেশে তুলে এনেছেন। বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ থেকে উন্নত আয়ের দেশে নিয়ে যাচ্ছেন।

যোগাযোগের জন্য পদ্মাসেতু নির্মাণ, মেট্রোরেল প্রকল্প বাস্তবায়ন, এলিভেটেড এক্সপ্রেস প্রকল্প, কর্ণফুলি টার্নেল প্রকল্প বাস্তবায়ন, বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ , রূপপুর পারমানবিক বিদ্যুত প্রকল্প বাস্তবায়নসহ শত রকমের প্রকল্প দেশের মানুষের কল্যাণে বাস্তবায়ন করছেন।

তিনি আরও বলেন, ঈশ্বরদীর যানজট নিরসনে রেলগেট ফ্লাইওভার ব্রিজ নির্মাণ, একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ নির্মাণ, আটঘরিয়াতে কৃষিবিশ্ববিদ্যালয়, কোল্ডস্টোরেজ নির্মান করার দাবী জানান। একই সঙ্গে যদি তিনি নৌকা প্রতিক পান তাহলে সবাইকে নিয়ে শেখ হাসিনার উন্নয়নের অংশীদার হবেন।

এই সময় আটঘরিয়ার মাজপাড়া ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি মোঃ আক্তারুজ্জামান, সহ সভাপতি শ্রী অপুর্বা রায়, মাজপাড়া ইউনিয়ন ইমাম সমিতির সভাপতি মাওঃ শরিফুল ইসলাম, সাধারন সম্পাদক রুবেল শেখ, রাবির সাবেক ছাত্রনেতা সিদ্দিকুর রহমান পাঠান, শিক্ষক রিয়াজ উদ্দিনসহ আওয়ামী লীগের সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

পাবনা- ৪ আসনের মনোনয়ন প্রত্যাশী এসএম গোলাম মোস্তফা তারা

Update Time : 09:33:54 pm, Thursday, 5 October 2023