
মামুনুর রহমান, পাবনা: পাবনা- ৪ আসনের মনোনয়ন প্রত্যাশী এসএম গোলাম মোস্তফা তারা। পাবনা ৪ (ঈশ্বরদী আটঘরিয়া) আসনে মনোনয়ন প্রত্যাশা করে প্রার্থী হওয়ার ঘোষনা দিলেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ তাঁতী লীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এডভোকেট এস এম গোলাম মোস্তফা তারা।
(বুধবার) রাত সাড়ে ৮ টায় ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাব মিলনায়তনকক্ষে ঈশ্বরদী – আটঘরিয়া আওয়ামী লীগ ও তাঁতী লীগ কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষনা দেন।
এডভোকেট এস এম গোলাম মোস্তফা তারা স্মার্ট বাংলাদেশ গড়ার রুপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের অভুত উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, বাংলাদেশেের যোগাযোগের রাস্তার উন্নয়ন চিত্র দেখে মনে হবে সিঙ্গাপুরের পুরো রাস্তা বাংলাদেশে তুলে এনেছেন। বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ থেকে উন্নত আয়ের দেশে নিয়ে যাচ্ছেন।
যোগাযোগের জন্য পদ্মাসেতু নির্মাণ, মেট্রোরেল প্রকল্প বাস্তবায়ন, এলিভেটেড এক্সপ্রেস প্রকল্প, কর্ণফুলি টার্নেল প্রকল্প বাস্তবায়ন, বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ , রূপপুর পারমানবিক বিদ্যুত প্রকল্প বাস্তবায়নসহ শত রকমের প্রকল্প দেশের মানুষের কল্যাণে বাস্তবায়ন করছেন।
Reporter Name 








