12:13 pm, Monday, 2 November 2026

কু-প্রস্তাবের অভিযোগে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা

  • Reporter Name
  • Update Time : 06:12:38 pm, Saturday, 26 February 2022
  • 41 Time View

ওসমান গনি, গজারিয়া প্রতিনিধিঃ কু-প্রস্তাবের অভিযোগে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা। মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা এক নারী(২৬) কে অকথ্য ভাষায় গালিগালাজ ও কু-প্রস্তাবের অভিযোগে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রইছ উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় অভিযুক্ত দেলোয়ার হোসেন ইমামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ইমামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

মামলার বিবরণে ও এলাকাবাসী সূত্রে জানা যায়, অভিযুক্ত আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন গত ২১ ফেব্রুয়ারি উপজেলার ইমামপুর ইউনিয়নের মাথাভাঙ্গা এলাকায় ভুক্তভোগী নারী কে রাস্তায় একা পেয়ে কু-প্রস্তাব দেন। পরে ভুক্তভোগী ওই নারী বাদি হয়ে গজারিয়া থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত দেলোয়ার হোসেন মুঠো ফোনে জানান, তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও বানোয়াট।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মো. রইছ উদ্দিন জানান, এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু হয়েছে। মামলা নং ২৭। আসামি দেলোয়ার হোসেনের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

কু-প্রস্তাবের অভিযোগে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা

Update Time : 06:12:38 pm, Saturday, 26 February 2022