
ওসমান গনি, গজারিয়া প্রতিনিধিঃ কু-প্রস্তাবের অভিযোগে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা। মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা এক নারী(২৬) কে অকথ্য ভাষায় গালিগালাজ ও কু-প্রস্তাবের অভিযোগে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রইছ উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় অভিযুক্ত দেলোয়ার হোসেন ইমামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ইমামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
মামলার বিবরণে ও এলাকাবাসী সূত্রে জানা যায়, অভিযুক্ত আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন গত ২১ ফেব্রুয়ারি উপজেলার ইমামপুর ইউনিয়নের মাথাভাঙ্গা এলাকায় ভুক্তভোগী নারী কে রাস্তায় একা পেয়ে কু-প্রস্তাব দেন। পরে ভুক্তভোগী ওই নারী বাদি হয়ে গজারিয়া থানায় মামলা দায়ের করেন।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত দেলোয়ার হোসেন মুঠো ফোনে জানান, তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও বানোয়াট।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com