
লিটন প্রধানঃ পঞ্চগড়ের জেলার দেবীগঞ্জ উপজেলার কাচারীপাড়া নিবাসী মানবিক ডাক্তার রহিমুল ইসলাম বয়স আনুমানিক ৮০ বছর গতকাল ২৭, ০৭, ২০২৫ইং রোজ রবিবার দুপুর আনুমানিক ২ ঘটিকার সময় তাঁর নিজ বাস ভবনে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি উপজেলার একজন মানবিক ডাক্তার ছিলেন।
মরহুমের প্রথম জানাজা নামাজ দেবীগঞ্জ কেন্দ্রীয় কবরস্থান মাঠে বাদ আজ ২৮ তাং রোজ সোমবার বাদ জোহর ও দ্বিতীয় জানাজা নামাজ ৯ নং দেবীডুবা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সোনাপাতা নিজ গ্রামের উকিলপাড়া জামে মসজিদের পাশে চাতালে অনুষ্ঠিত হয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তিনি দেবীগঞ্জ উপজেলার প্রথম এমবিবিএস ডাক্তাদের মধ্যে একজন ছিলেন, এলাকা গরীব, অসহায়, দুস্থ মানুষের ডাক্তার হিসেবে তাঁর পরিচিতি অপরিসীম।
ডাঃ রহিমুল ইসলাম রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে এমবিবিএস পাস করেন। তিনি লিবিয়ার ত্রিপলি হাসপাতালে রেজিস্ট্রার পদে চিকিৎসক হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। পরবর্তীতে ঢাকায় এবং শেষ জীবনে নিজ এলাকার ১০ টাকা ভিজিটে গরীব, অসহায় রোগীদের সেবা দিয়েছেন।
এছাড়াও ডাঃ রহিমুল ইসলাম পুলিশের ১৯৬৫ সালে ২১ ফেব্রুয়ারি দেবীগঞ্জে শহীদ মিনার নির্মাণে অগ্রণী ভূমিকা রেখেছিলেন, ১৯৬৯ সালে গণঅভ্যুত্থান তিনি অন্যতম ছাত্রনেতা ছিলেন এবং দেবীগঞ্জ উপজেলায় যারা যারা প্রথম স্বাধীন জাতীয় পতাকা উত্তোলনকারীদের মধ্যে তিনি একজন ছিলেন। এছাড়াও এলাকার বিভিন্ন ধরনের সামাজিক কাজেও নিজেকে উৎসর্গ করেছেন, তিনি একজন সাদা মনের মানুষ ছিলেন।
একজন মানবসেবা দান কারী ব্যক্তিত্বের চলে যাওয়াতে দেবীগঞ্জ বাসী গভীর শোকাহত, মরহুমের জানাজা নামাজে হাজার হাজার উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিগন দোয়া করে বলেছেন গরিবের ১০ টাকার ভিজিটের মানবিক মানবিক ডাক্তারকে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদৌস দান করুক।
Reporter Name 









