9:11 pm, Monday, 2 November 2026

বাগেরহাটে অপহৃত কলেজ ছাত্র উদ্ধার : ৬ অপহরণকারী আটক

  • Reporter Name
  • Update Time : 03:40:46 pm, Monday, 19 February 2024
  • 22 Time View

মোঃ ইকরামুল হক রাজীব : বাগেরহাটে জন্মদিনের কথা বলে ফেজবুক বান্ধবীর অপহরণের শিকার কলেজ ছাত্র শেখ রবিউল ইসলাম স্বাধীনকে উদ্ধার ও ৬ অপহরণকারীকে আটক করেছে জেলা পুলিশ। শনিবার দিবাগত রাতে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে পার্শবর্তী পিরোজপুর জেলার নাজিরপুর এলাকা থেকে প্রথমে ৬ অপহরণকারীকে আটক করে।

পরে তাদের দেয়া তথ্যমতে বাগেরহাটের চিতলমারী উপজেলার শৈলদাহ গ্রাম থেকে অপহৃত কলেজ ছাত্রকে উদ্ধার করেছে। রবিবার দুপুরে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান সাংবাদিদের এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, সৈয়দ আল হারুণ (২০), মোঃ তানিম হোসেন (২৩), সুজন শেখ (২৫), মোঃ ডালিম ফরাজী (২০), মোঃ সুজন শেখ (২০) ও সেলিম ওরফে ছলিশ মীর (৫৫)। এদের বাড়ী বাগেরহাটের চিতলমারী উপজেলায় ও পার্শবর্তী পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায়।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান জানান, ফেসবুক বন্ধু অপহরনকারী চক্রের নারী সদস্য শারমিন আক্তার শিলা তার জন্মদিনের কথা বলে শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) রাতে ফোন করে বাগেরহাট সদরের যাত্রাপুরে বাড়ীর বাইরে এনে মাইক্রোবাসে করে কলেজ ছাত্র রবিউলকে অপহরণ করে নিয়ে যায়। পরে তারা মোবাইলে অপহৃতের বাবার কাছে এক লাখ টাকা মুক্তিপন দাবী করে।

অপহৃতের বাবা মাসুদ শেখ শনিবার ছেলেকে অপহরণ ও মুক্তিপন দাবীর বিষয়টি পুলিশকে জানায়। শনিবার দিবাগত রাতে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে পার্শবর্তী পিরোজপুর জেলার নাজিরপুর এলাকা থেকে প্রথমে ৬ অপহরণকারীকে আটক করে।

পরে তাদের দেয়া তথ্যমতে বাগেরহাটের চিতলমারী উপজেলার শৈলদাহ থেকে অপহৃত কলেজ ছাত্রকে উদ্ধার করেছে। তবে, অপহরণ চক্রের মূলহোতা ফেসবুক বন্ধু শারমিন আক্তার শিলাকে এখনো আটক করতে পারেনি পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

বাগেরহাটে অপহৃত কলেজ ছাত্র উদ্ধার : ৬ অপহরণকারী আটক

Update Time : 03:40:46 pm, Monday, 19 February 2024