
মোঃ ইকরামুল হক রাজীব : বাগেরহাটে জন্মদিনের কথা বলে ফেজবুক বান্ধবীর অপহরণের শিকার কলেজ ছাত্র শেখ রবিউল ইসলাম স্বাধীনকে উদ্ধার ও ৬ অপহরণকারীকে আটক করেছে জেলা পুলিশ। শনিবার দিবাগত রাতে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে পার্শবর্তী পিরোজপুর জেলার নাজিরপুর এলাকা থেকে প্রথমে ৬ অপহরণকারীকে আটক করে।
পরে তাদের দেয়া তথ্যমতে বাগেরহাটের চিতলমারী উপজেলার শৈলদাহ গ্রাম থেকে অপহৃত কলেজ ছাত্রকে উদ্ধার করেছে। রবিবার দুপুরে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান সাংবাদিদের এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন, সৈয়দ আল হারুণ (২০), মোঃ তানিম হোসেন (২৩), সুজন শেখ (২৫), মোঃ ডালিম ফরাজী (২০), মোঃ সুজন শেখ (২০) ও সেলিম ওরফে ছলিশ মীর (৫৫)। এদের বাড়ী বাগেরহাটের চিতলমারী উপজেলায় ও পার্শবর্তী পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায়।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান জানান, ফেসবুক বন্ধু অপহরনকারী চক্রের নারী সদস্য শারমিন আক্তার শিলা তার জন্মদিনের কথা বলে শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) রাতে ফোন করে বাগেরহাট সদরের যাত্রাপুরে বাড়ীর বাইরে এনে মাইক্রোবাসে করে কলেজ ছাত্র রবিউলকে অপহরণ করে নিয়ে যায়। পরে তারা মোবাইলে অপহৃতের বাবার কাছে এক লাখ টাকা মুক্তিপন দাবী করে।
অপহৃতের বাবা মাসুদ শেখ শনিবার ছেলেকে অপহরণ ও মুক্তিপন দাবীর বিষয়টি পুলিশকে জানায়। শনিবার দিবাগত রাতে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে পার্শবর্তী পিরোজপুর জেলার নাজিরপুর এলাকা থেকে প্রথমে ৬ অপহরণকারীকে আটক করে।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com