1:14 am, Tuesday, 3 November 2026

বানিয়াচংয়ে শ্বশুর বাড়িতে এসে জামাতা নিহত!

  • Reporter Name
  • Update Time : 02:13:18 pm, Saturday, 17 February 2024
  • 23 Time View

মুজিবুর রহমান, হবিগঞ্জ থেকে : বানিয়াচং উপজেলায় শ্বশুরবাড়িতে দু’পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে নজরুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার আদর্শ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগ গ্রামের মুনাফ মিয়ার ছেলে। তিনি আদর্শগ্রামের ছালেক মিয়ার জামাতা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা সদরের আদর্শগ্রামের বাসিন্দা মোস্তাক মিয়া ও আলমগীর মিয়ার পরিবারের শিশুদের মধ্যে ঝগড়া হয়। পরে এরই জের ধরে দুই পরিবার সংঘর্ষে লিপ্ত হলে শ্বশুবাড়িতে বেড়াতে যাওয়া নজরুল দুই পক্ষকে শান্ত করতে যান। এসময় মাথায় আঘাত পেয়ে তিনি আহত হন। পরে নজরুলকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, সংঘর্ষে নজরুল নিহত হওয়ার পর গ্রাম্য দাঙ্গার সঙ্গে জড়িত দুই পক্ষই পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

বানিয়াচংয়ে শ্বশুর বাড়িতে এসে জামাতা নিহত!

Update Time : 02:13:18 pm, Saturday, 17 February 2024