
মুজিবুর রহমান, হবিগঞ্জ থেকে : বানিয়াচং উপজেলায় শ্বশুরবাড়িতে দু’পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে নজরুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার আদর্শ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগ গ্রামের মুনাফ মিয়ার ছেলে। তিনি আদর্শগ্রামের ছালেক মিয়ার জামাতা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা সদরের আদর্শগ্রামের বাসিন্দা মোস্তাক মিয়া ও আলমগীর মিয়ার পরিবারের শিশুদের মধ্যে ঝগড়া হয়। পরে এরই জের ধরে দুই পরিবার সংঘর্ষে লিপ্ত হলে শ্বশুবাড়িতে বেড়াতে যাওয়া নজরুল দুই পক্ষকে শান্ত করতে যান। এসময় মাথায় আঘাত পেয়ে তিনি আহত হন। পরে নজরুলকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com