
মোঃ মাসুদ রানা ভূঁইয়াঃ মেহেরপুর জেলা ডিবির বিশেষ অভিযানে গতকাল ১৪ ই সেপ্টেম্বর আনুমানিক সন্ধ্যা ৭:৩০ মিনিটে সৈয়দ ইসরাফিল হোসেন রাজু(৪৫) নামে এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছে। সৈয়দ ইসরাফিল হোসেন রাজু খুলনা ফুলতলা থানার পায়গ্রাম কসবা গ্রামের সৈয়দ আমজাদ হোসেনের ছেলে। অভিযোগ রয়েছে রাজু দীর্ঘদিন ধরে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফেসবুকে প্রতারণার ফাঁদ পেতে মানুষের অর্থ আত্মসাৎ করে আসছিল। মেহেরপুর, পঞ্চগড়, যশোর, খুলনাসহ দেশের বিভিন্ন জেলায় তার নামে একাধিক মামলা রয়েছে।
Reporter Name 














