10:22 am, Monday, 2 November 2026

নির্বাচনকে বানচাল করার সব অপচেষ্টা জনগণ রুখে দেবে’  

  • Reporter Name
  • Update Time : 10:01:00 pm, Monday, 1 September 2025
  • 133 Time View

মোঃ শামীম হোসেন – খুলনা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে স্বাগত জানিয়ে বিএনপির তথ‍্য সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, দেশের জনগণ নির্বাচন উৎসবে মেতে উঠেছে। তাই নির্বাচনকে বানচাল করার সব অপচেষ্টাই জনগণ রুখে দেবে। কারণ নির্বাচন অনিশ্চিত বা পিছিয়ে পড়লে চব্বিশের গণঅভ‍্যুত্থান বেহাত হয়ে যাবে।

রবিবার খুলনার রূপসা উপজেলার পালেরহাট মাঠে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। আজিজুল বারী হেলাল বলেন, দেশে চরমপন্থা ও উগ্রবাদ প্রতিষ্ঠিত হলে দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রশ্নে এক ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে। মব-সন্ত্রাসের নিন্দা জানিয়ে তিনি বলেন, জনগণের নির্বাচিত সরকার গঠিত হলে জবাবদিহি নিশ্চিত হবে। তখন মব-সন্ত্রাসীদের আইনের আওতায় আনা যাবে। তিনি রূপসা উপজেলাকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজমুক্ত করার প্রতিশ্রুতি ব‍্যক্ত করে সকল রাজনৈতিক দলকে আহ্বান জানান। সেইসঙ্গে এ উপজেলাকে শিক্ষা ও সংস্কৃতির অঞ্চল গড়তে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

রূপসার নদী ভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্থানীয় সরকার বিভাগের প্রতি আহ্বান জানান এই বিএনপি নেতা। এছাড়া, সুপেয় পানির জন‍্য তিনি পার্শ্ববর্তী রূপসা, ভৈরব ও মধুমতি নদী থেকে পানি পরিশোধন করে সরবরাহের জন‍্য উদ‍্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

নির্বাচনকে বানচাল করার সব অপচেষ্টা জনগণ রুখে দেবে’  

Update Time : 10:01:00 pm, Monday, 1 September 2025