
নোয়াখালী প্রতিনিধি ::-নোয়াখালীর চাটখিল পৌর শহরের ১১নং পোলের গোড়া স-মিলের সামনে গতকাল মঙ্গলবার বিকেলে মোটর সাইকেল দুর্ঘটনায় চালকসহ তিনজন গুরুতর হয়। তাদেরকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসা’র জন্য দুজনকে ঢাকা ও একজনকে নোয়াখালীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে । এদের মধ্যে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় নাছির উদ্দিন (৫০) আজ বুধবার দুপুরে মারা যায়। অপর দু’জনের অবস্থাও আশঙ্কাজনক।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেলে শ্রমিক নাছির উদ্দিন ও তার ভায়েরা মোঃ আবুল হোসেন গাছ নিয়ে স-মিলে আসে। মিলের সামনে তারা রাস্তা পার হওয়ার অবস্থায় বেপরোয়া গতিতে মোটর সাইকেলটি তাদেরকে ধাক্কা দিলে তারা রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
এসময় চালক মোঃ হাবিব (১৮) ও গুরুতর আহত হয়। গুরুতর আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় নাছির উদ্দিন আজ বুধবার দুপুরে মারা যায়। নাছির চাটখিল পৌরসভার পূর্ব গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। আহত আবুল হোসেন পূর্ব গোবিন্দপুর ভূইয়া বাড়ির বাসিন্দা। চালক মোঃ হাবিব বদলকোট হাজি বাড়ির বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালানোর জন্যই এই দুর্ঘটনা ঘটেছে.
Reporter Name 









