2:16 pm, Monday, 2 November 2026

বাগেরহাটের মোংলায় কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস ও পা,সহ আটক – ১

  • Reporter Name
  • Update Time : 09:09:42 pm, Friday, 22 August 2025
  • 108 Time View

মোঃ শামীম হোসেন – খুলনাঃবাগেরহাটের মোংলায় সুন্দরবনে অভিযানে হরিণের মাংস ও পাসহ ১ জন হরিণ শিকারী আটক করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞাপ্তির মাধ্যমে গনমাধ্যম কর্মীদের এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২২ আগস্ট ২০২৫ তারিখ শুক্রবার মধ্যরাত ২ টায় কোস্ট গার্ড স্টেশন হারবারিয়া কর্তৃক মোংলার সাইলো সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন ঐ এলাকা থেকে সাড়ে ১০ কেজি হরিণের মাংস ও ৮ টি পা সহ কুখ্যাত ১ জন হরিণ শিকারীকে আটক করা হয়। আটককৃত মো: হাসান গাজী(৩৪)মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি এলাকার নজরুল গাজীর ছেলে।

জব্দকৃত হরিণের মাংস ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপাই ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়। বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধের মাধ্যমে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান কোস্ট গার্ড এ কর্মকর্তা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

বাগেরহাটের মোংলায় কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস ও পা,সহ আটক – ১

Update Time : 09:09:42 pm, Friday, 22 August 2025