8:07 am, Monday, 2 November 2026

মোংলায় যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ দুজন আটক

  • Reporter Name
  • Update Time : 11:25:32 am, Thursday, 21 August 2025
  • 133 Time View

মোঃ শামীম হোসেন – খুলনাঃবাগেরহাটের মোংলায় যৌথ বাহিনীর অভিযানে প্রায় ২ লাখ ৫১ হাজার টাকা মূল্যের ইয়াবা ও গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে কোস্টগার্ড বেইস মোংলার নেতৃত্বে নৌবাহিনী এবং পুলিশের সমন্বয়ে মোংলা থানার মোংলা বন্দর বহুমুখী মাদ্রাসাসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি বাড়ি তল্লাশি চালিয়ে প্রায় ২ লাখ ৫১ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজা ও ৪৩৭টি ইয়াবাসহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। মাদক পাচার রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।’ আটক মো. বেল্লাল হোসেন (৪০) এবং মো. সগির হোসেন (৫২) বাগেরহাট জেলার মোংলা সদরের বাসিন্দা।

জব্দকৃত মাদকদ্রব্য ও আটক আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

মোংলায় যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ দুজন আটক

Update Time : 11:25:32 am, Thursday, 21 August 2025