2:58 pm, Monday, 2 November 2026

জলঢাকায় চাচার হাতে নাবালক ভাতিজা নির্যাতনের শিকার

  • Reporter Name
  • Update Time : 12:26:43 am, Tuesday, 15 July 2025
  • 91 Time View

খোকনুজজামান খোকন জলঢাকাঃ নীলফামারীর জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের চোকিদার পাড়ায় কথাকাটাকাটির জেরে চাচার হাতে নাবালক ভাতিজা নির্যাতনের শিকার হয়েছে।

আহত ভাতিজাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
‎
‎জানা গেছে, ১১ জুলাই শুক্রবার সকাল বেলায় ফজলুল হকের ১২ বছর বয়সী নাবালক ছেলে সাকিব ইসলামের সাথে মৃত ছলেমানের ছেলে রেজাউল করিম (৩৩) এর মধ্যে কথাকাটাকাটি হয়।

একপর্যায়ে রেজাউল করিম ক্ষিপ্ত হয়ে ভাতিজা সাকিবের ওপর শারীরিক নির্যাতন চালায়। এতে সাকিবের চোখ ও গালে রক্ত জমাট বেঁধে যায় এবং সে অসুস্থ হয়ে পড়ে।
‎
‎পরিবারের লোকজন দ্রুত সাকিবকে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে।
‎
‎সাকিব ইসলামের বাবা ফজলুল হক বলেন, সামান্য কথাবার্তা নিয়ে আমার ছেলেকে যেভাবে মারপিট করা হয়েছে, এটা রেজাউল করিমের মনের ক্ষোভ ছিল আমার ছেলে কে ধরে মারবে।
‎ এ ঘটনা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। যাতে এ রকম ঘটনা আর কোন শিশুর সাথে না ঘটে
‎
‎এ ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। তবে এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

জলঢাকায় চাচার হাতে নাবালক ভাতিজা নির্যাতনের শিকার

Update Time : 12:26:43 am, Tuesday, 15 July 2025