3:00 pm, Monday, 2 November 2026

পঞ্চগড়ে সেনাবাহিনীর নিয়মিত অভিযানে মাদক সহ আটক ২ জন

  • Reporter Name
  • Update Time : 02:44:46 pm, Saturday, 5 July 2025
  • 51 Time View

সাইয়্যেদ মুহাম্মদ শান্তঃ পঞ্চগড় জেলায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল গভীর রাতে বোদা উপজেলা ময়দানদিঘী ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানকালে ১০পিস ইয়াবা, ৩ পিস ট্যাপেন্টাডল ও গাজাসহ জব্দ করা হয় চার হাজার পাচঁশত টাকা ও৷ দুইটি মোবাইল ফোন সহ তাদের আটক করা হয়।

সেনাবাহিনীর বোদা ও দেবীগঞ্জ ক্যাম্পের সমন্বয়ে দেবীগঞ্জ ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন খালিদ ও বোদা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট জাহিদ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়,তিনি বলেন আমাদের এটা নিয়মিত অভিযান।এই রকম অভিযান অব্যাহত থাকবে। মাদক, অস্ত্র, চাঁদাবাজি বিরুদ্ধে আমরা কাজ করতেছি।

আটককৃতরা হলেন ময়দানদিঘী ইউনিয়নের মলানীপাড়া গ্রামের মৃত সাতালু চন্দ্র ঘোষ এর পুত্র কৈলশ চন্দ্র রায় (৩১) ও ময়দানদিঘী বাজার গ্রামের তছির উদ্দীনের পুত্র ফারুখ ইসলাম (৩৫)।

বোদা থানার ওসি আজিম উদ্দীন জানান, সেনাবাহিনীর টহল টিম তাদের মাদকসহ আটক করে খবর দিলে পুলিশের একটি টিম তাদের আটক করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। তারা দীর্ঘদিন থেকে গোপনে সুকৌশলে অবৈধ মাদকের ব্যবসা করে আসছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

পঞ্চগড়ে সেনাবাহিনীর নিয়মিত অভিযানে মাদক সহ আটক ২ জন

Update Time : 02:44:46 pm, Saturday, 5 July 2025