12:18 pm, Monday, 2 November 2026

ঝিনাইগাতীতে ইউএনও’র হস্তক্ষেপে দুই গৃহহীন পরিবারের মাথাগোঁজার ঠাই হলো গুচ্ছ গ্রামে

  • Reporter Name
  • Update Time : 11:39:28 pm, Tuesday, 1 July 2025
  • 52 Time View

মোঃ বিল্লাল হোসেনঃ শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেলের হস্তক্ষেপে দুই গৃহহীন পরিবারের মাথাগোঁজার ঠাই হলো গোমড়া গুচ্ছ গ্রামে। মঙ্গলবার ১ জুলাই বিকালে উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া গুচ্ছ গ্রামে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল গৃহহীন মমেনা বেগম ও শেফালী বেগমকে দুই খালি ঘরে ওই দুই পরিবারকে উঠিয়ে দেন।

গৃহহীন বিধবা নারী মমেনা বেগমকে নিয়ে শ্যামল বাংলাসহ অন্যান্য পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেলের দৃষ্টিগোচর হয়। পরে মঙ্গলবার বিকালে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল গোমড়া গুচ্ছ গ্রামে ওই দুই গৃহহীন পরিবারকে মাথাগোঁজার ঠাই করে দেন।

ওই দুই গৃহহীন পরিবার মাথাগোঁজার ঠাই হওয়ায় খুৃশিতে তারা আত্মহারা। প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি ইউএনও আশরাফুল আলম রাসেলকে দু হাত তুলে দোয়া করেন। ওই দুই গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তরের সময় ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

ঝিনাইগাতীতে ইউএনও’র হস্তক্ষেপে দুই গৃহহীন পরিবারের মাথাগোঁজার ঠাই হলো গুচ্ছ গ্রামে

Update Time : 11:39:28 pm, Tuesday, 1 July 2025