8:56 am, Monday, 2 November 2026

দুই শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় এক যুবক গ্রেফতার 

  • Reporter Name
  • Update Time : 12:58:48 am, Tuesday, 17 June 2025
  • 49 Time View

মোঃ বাপ্পারাজ খানঃ রাজবাড়ীর পাংশায় প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে দুই শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় সিহাব মন্ডল (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গত কাল রবিবার (১৫ জুন) দিবাগত রাতে উপজেলার মাছপাড়া বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন।

গ্রেফতার সিহাব মন্ডল উপজেলার কশবামাজাইল ইউনিয়নের কুঠিমালয়াট গ্রামের উজ্জল মন্ডলের ছেলে।এলাকায় বকাটে যুবক বলে পরিচত সে।এ ঘটনায় অপর আসামী একই এলাকার জেহের আলী মন্ডলের ছেলে হাসমত আলী পলাতক রয়েছে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত রবিবার সকাল ১০ টার কিছু পরে ভুক্তভোগী দুই শিক্ষার্থী স্কুল থেকে প্রাইভেট শেষে বাড়ি ফিরছিলো। তারা উপজেলার সরিষা ইউনিয়নের নাওরাবনগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে সিহাব ও হাসমত নামে দুই যুবক তাদের পথরোধ করে।এ সময় ওই দুই যুবক শিক্ষার্থীদের ধারালো ছুরি ভয় দেখিয়ে পরিত্যক্ত স্কুলের ভেতর নিয়ে যায়। পরে সিহাব মন্ডল এক শিক্ষার্থী কে পানের বরজের ভেতর নিয়ে যায়।অন্য শিক্ষার্থী কে হাসমত আলী পরিত্যক্ত স্কুলের ভেতর পালাক্রমে ধর্ষণ করে।পরে ঘটনাটি কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় তারা।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান,ভুক্তভোগীর পরিবার থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেছে। অভিযোগের প্রেক্ষিতে গত কাল রাতেই সিহাব মন্ডল নামে এক আসামী কে গ্রেফতার করা হয়েছে। অপর আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

দুই শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় এক যুবক গ্রেফতার 

Update Time : 12:58:48 am, Tuesday, 17 June 2025