11:21 am, Monday, 2 November 2026

অভয়নগরে মাছের ঘের থেকে কুয়েতপ্রবাসী যুবকের গলাকাটা লাশ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : 12:02:32 am, Monday, 16 June 2025
  • 87 Time View

আমিনুর রহমানঃযশোরের অভয়নগরে হাসান শেখ (২৭) নামে কুয়েতপ্রবাসী এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (১৫ জুন) সকালে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের নাউলী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি মাছের ঘেরের পাড় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। অভয়নগর থানার ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ দাস এ তথ্য জানিয়েছেন।

হাসান শেখ নাউলী গ্রামের হাবিবুর রহমান শেখের ছেলে।

তিনি কুয়েতে একটি ডিপার্টমেন্টাল স্টোরে কর্মরত ছিলেন।

নিহতের বড় ভাই অভয়নগর থানা বিএনপির সদস্য এস এম মুন্না শেখ বলেন, ‘২০১৮ সালে কুয়েতে চলে যায় হাসান। সেখানে একটি ডিপার্টমেন্টাল স্টোরে কাজ করত। দীর্ঘ ৭ বছর পর বাড়ি ফিরে বিয়েও করেছে।

৬ মাস ছুটির ৪ মাস শেষ হয়েছে। ২ মাস পর কুয়েতে ফিরে যাওয়ার কথা ছিল তার।’

তিনি আরো বলেন, ‘ঘটনার দিন শনিবার রাত ১০টা পর্যন্ত বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে আড্ডা দিয়েছে হাসান। এর পর থেকে নিখোঁজ ছিল সে।

রবিবার সকালে জানতে পারি ভাইকে গলা কেটে খুন করা হয়েছে। তার মরদেহ মাছের ঘেরের পাড়ে পড়ে আছে। ওরতো কোনো শত্রু ছিল না। অথচ তাকে গলা কেটে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই হত্যার সঙ্গে যারাই জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করাসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
অভয়নগর থানার ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ দাস বলেন, আমরা লাশ উদ্ধার করেছি, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছি। তদন্ত চলছে খুব শীঘ্রই খুনিদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

অভয়নগরে মাছের ঘের থেকে কুয়েতপ্রবাসী যুবকের গলাকাটা লাশ উদ্ধার

Update Time : 12:02:32 am, Monday, 16 June 2025