
মোসলেম উদ্দিন রনিঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা কৃষক দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শুরুতে কয়েক হাজার নেতাকর্মীদের সাথে নিয়ে কলেজ প্রাঙ্গন থেকে চাপারহাটের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার সম্মেলন প্রাঙ্গণে এসে শেষ হয়।
মঙ্গলবার (২৭শে মে) বিকেল ৪ টার দিকে উপজেলার চাপারহাট কৃষি কলেজ মাঠে উপজেলার ৮টি ইউনিয়নের সমন্বয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়।
উপজেলা কৃষক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা কৃষক দলের সদস্য সচিব মমিনুর ইসলাম মমিন এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সাবেক ভিপি ও দপ্তর সম্পাদক: শফিকুল ইসলাম শফিক।
তিনি বলেন, ষড়যন্ত্র করে লাভ নেই, জনগণের ভোটেই বিএনপি ক্ষমতায় আসবে। কৃষি ও কৃষকের উন্নয়নে নানামুখী পরিকল্পনা আছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন হবে।
সম্মেলনের উদ্বোধন করেন, লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি ও লালমনিরহাট-২ আসনের ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী: রোকন উদ্দিন বাবুল।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, লালমনিরহাট জেলা কৃষক দলের সভাপতি: নুরুন্নবী মোস্তফা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক: শাহনেওয়াজ লাবু, রংপুর বিভাগীয় কৃষক দলের সহ সাংগঠনিক সম্পাদক: আনোয়ার শাহাদাত, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য: মাহামুদুল হাসান, সৈয়দপুর কৃষক দলের সভাপতি: মাজহারুল ইসলাম বসুনিয়া (মিজু), নীলফামারী কৃষক দলের আহ্বায়ক: মোহাম্মদ মসুদুল আলম, লালমনিরহাট জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক: জাহেরুল ইসলাম দুলু, জেলা বিএনপির সদস্য: বাবু বিধান চন্দ্র রায়, কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক: শামসুজ্জামান সবুজ, কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক: মতিনুর রহমান মতিন সহ জেলা উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কৃষকদলের নতুন কমিটি ঘোষণা করেন জেলা শাখার দায়িত্বশীল নেতারা।
কালীগঞ্জ উপজেলা কৃষকদলের নতুন সভাপতি পদে রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে মমিনুর ইসলাম মমিন, সিনিয়র সহ-সভাপতি: মাহালম, যুগ্ম সাধারণ সম্পাদক: আওলাদ হোসেন মিলন, সাংগঠনিক সম্পাদক: রমজান আলী বকুল নির্বাচিত হন।
আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জেলা শাখার কাছে দাখিল করার নির্দেশনা দেওয়া হয়েছে।
Reporter Name 








