8:20 am, Monday, 2 November 2026

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠনে নেতৃত্বে সৈয়দপুরের তরুণ

  • Reporter Name
  • Update Time : 02:05:26 pm, Monday, 26 May 2025
  • 171 Time View

তৌসিফ রেজাঃ লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল-এর যুব সংগঠন লিও ক্লাবের ২০২৫-২৬ সেবা বর্ষের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দপুরের কৃতি সন্তান নাসিম রেজা।

এর আগে তিনি লিও কেন্দ্রীয় কমিটির সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে তিনি লিওইজমের সঙ্গে যুক্ত থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে পালন করেছেন। ২০২৫ সালের জানুয়ারিতে সৈয়দপুরে আয়োজিত আন্তর্জাতিক “লায়ন্স ইন্টারন্যাশনাল ইউথ ক্যাম্প অনুপ্রেরণা ২০২৫”-এ তিনি ক্যাম্প চেয়ারম্যান হিসেবে দৃষ্টান্তমূলক ভূমিকা রাখেন, যা আন্তর্জাতিক পরিমণ্ডলেও প্রশংসিত হয়।

লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল বিশ্বের বৃহত্তম স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে পরিচিত। প্রাথমিকভাবে বিনামূল্যে চোখের অপারেশনের মাধ্যমে কার্যক্রম শুরু করলেও বর্তমানে সংগঠনটি স্বাস্থ্যসেবা, শিক্ষা, পরিবেশ, দুর্যোগ ব্যবস্থাপনা সহ নানা খাতে বিশ্বজুড়ে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

নাসিম রেজা সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থী। পরবর্তীতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে স্নাতক সম্পন্ন করেন। শিক্ষাজীবনেই তিনি লায়ন্স ক্লাবের সঙ্গে যুক্ত হন এবং দেশ-বিদেশের বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্টে অংশগ্রহণ করে নেতৃত্বগুণ ও সংগঠক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও চীনের ইউনান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।

মানবসেবার অদম্য ইচ্ছা, নেতৃত্বগুণ এবং সমাজকে এগিয়ে নেওয়ার চিন্তাভাবনা নাসিম রেজাকে অন্যান্যদের থেকে আলাদা করেছে। সভাপতি নির্বাচিত হওয়ার পর তিনি বলেন, “আমি বৃহত্তর পরিসরে দেশের মানুষের সেবা করতে চাই। সবার ভালোবাসা ও দোয়া আমার পথ চলার শক্তি।”

নাসিম রেজার এই অর্জনে সৈয়দপুরবাসীর মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে। তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সহপাঠী, শিক্ষক, সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠনে নেতৃত্বে সৈয়দপুরের তরুণ

Update Time : 02:05:26 pm, Monday, 26 May 2025