8:55 am, Monday, 2 November 2026

খুলনায় মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন

  • Reporter Name
  • Update Time : 06:45:17 pm, Sunday, 18 May 2025
  • 93 Time View

মোঃ শামীম হোসেনঃ খুলনায় দুই মাদক কারবারিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

১৮ মে রোববার খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সুমি আহমেদ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন ওই আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী।

রায় ঘোষণার সময়ে দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।সাজাপ্রাপ্ত আসামিরা হলেন সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ঝাপঘাট গ্রামের বাসিন্দা রুহুল আমিনের ছেলে শেখ হাসান আলী এবং একই থানার লোহাকুড়া গ্রামের বাসিন্দা ডা. মো. নজরুল ইসলামের ছেলে মো. জাহিদুল হাসান।

আদালতের সূত্র জানায়, ২০১৪ সালের ২২ জুন হরিণটানা থানার পুলিশের একটি টিম জিরো পয়েন্ট এলাকায় দায়িত্ব পালন করার সময়ে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে মোস্তফার মোড় থেকে ট্রাকে করে মাদকের একটি চালান আসছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশের ওই টিমটি রাস্তায় চেকপোস্ট বসায়। খুলনা যশোর সিটি বাইপাসের সামনে ওই ট্রাকটি আসা মাত্র পুলিশ তল্লাশি করতে থাকে। একপর্যায়ে পুলিশ ট্রাকচালক জাহিদুজ্জামান এবং তাঁর পাশে বসা শেখ হাসান আলী বসার সিটের নিচে প্লাস্টিকের বস্তা থেকে ১৯২ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

জিজ্ঞাসাবাদে ওই দুজন পুলিশকে জানায়, ফেনসিডিলগুলো ভারতের অজ্ঞাত এক ব্যক্তির কাছ থেকে কিনে বরিশাল জেলার বকুলতলা এলাকার শাহ আলমের কাছে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল।

এ ঘটনায় ওই দিন হরিণটানা থানার এসআই সাজ্জাদুর রহমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। একই বছরের ২১ সেপ্টেম্বর এ ঘটনায় মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. রাসেল সারোয়ার ওই দুজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

খুলনায় মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন

Update Time : 06:45:17 pm, Sunday, 18 May 2025