8:44 am, Monday, 2 November 2026

খুলনায় তারুণ্যের সমাবেশে সালাহউদ্দিন আহমেদ: “নেতৃত্বে আসবে আজকের তরুণ, রাজপথেই দিতে হবে জবাব”

  • Reporter Name
  • Update Time : 02:09:58 am, Sunday, 18 May 2025
  • 137 Time View

মোঃ আবুল বাসার : খুলনার টাউনহল ময়দানে শনিবার (১৭ মে) বিএনপির অঙ্গসংগঠন—ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, “এই দেশের ভবিষ্যৎ তরুণদের হাতে। কিন্তু তারা আজ বেকারত্ব, বৈষম্য ও শোষণের শিকার। এই বাস্তবতা পাল্টাতে হলে রাজপথেই প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

সালাহউদ্দিন আরও বলেন, “গণতান্ত্রিক কাঠামো আজ ভেঙে পড়েছে, নির্বাচনব্যবস্থা দখলদারিত্বে পরিণত হয়েছে। তরুণদের এই সমাবেশ কেবল একটি দলীয় কর্মসূচি নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের একটি দৃঢ় প্রত্যয়।”

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাকিব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের যৌথ সঞ্চালনায়  সভাপতিত্ব করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

সমাবেশে বক্তৃতা দেন যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী এবং যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

খুলনা ও বরিশাল বিভাগের যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে “তারুণ্যের রাজনৈতিক অধিকার” প্রতিষ্ঠার সমাবেশ নিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাক্ষাতকার।

সমাবেশে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল,  গবেষনা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, স্পেশাল এসিস্ট্যান্ট টু দ্যা চেয়ারপার্সন ফরেন অ্যাফেয়ার্স এডভাইজরি কমিটির সদস্য মাহাদী আমিন ও খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক জাভেদ মাসুদ মিল্টনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সমাবেশে খুলনা ও বরিশাল বিভাগের অন্তর্ভুক্ত ১৮টি জেলার লক্ষ লক্ষ তরুণ অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে উঠা টাউনহল মাঠ যেন পরিণত হয় এক রঙিন তারুণ্যের মিলনমেলায়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি বর্তমানে তরুণদের ঘিরেই রাজনৈতিক কৌশল সাজাচ্ছে। ভবিষ্যতের রাজনৈতিক লড়াইয়ে ছাত্র ও যুবশক্তিকে সংগঠিত করাই তাদের অন্যতম লক্ষ্য।

এদিন সমাবেশে সালাহউদ্দিন আহমেদ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে বলেন, “আপনার প্রধান দায়িত্ব একটি অবাধ, নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা। ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন সম্পন্ন করতে হবে।”

খুলনায় অনুষ্ঠিত এই তারুণ্যের সমাবেশ বিএনপির রাজনৈতিক কৌশলে তরুণদের গুরুত্বের প্রতিফলন।  বক্তৃতা, অংশগ্রহণ এবং রাজনৈতিক বার্তার দিক থেকে এই সমাবেশ বিএনপির ভবিষ্যৎ আন্দোলনের রূপরেখা তৈরিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

খুলনায় তারুণ্যের সমাবেশে সালাহউদ্দিন আহমেদ: “নেতৃত্বে আসবে আজকের তরুণ, রাজপথেই দিতে হবে জবাব”

Update Time : 02:09:58 am, Sunday, 18 May 2025